Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু বিএসসি নামে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বুলু বিএসসির ছোট ভাই হজসঙ্গী আব্দুল হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত বুলু বিএসসি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিম ছিলেন। মদিনায় অবস্থানকালে সোমবার বুলু বিএসসি বুকে ব্যথা অনুভব করলে মদিনার কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার ফজর নামাজের পর মদিনায় মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাকিউল গারকাদ (জান্নাতুল বাকি) কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার লাশ সেখানেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে ও মদিনায় মসজিদে নববিতে জানাজা হয়।

মৃতের ছোট ভাই আব্দুল হাকিম বলেন, হঠাৎ করেই আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। মঙ্গলবার ফজর নামাজের পর মসজিদে নববিতে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

জুন ১৫, ২০২৬

ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.