Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»স্কুল ছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন এটা ঠিক না
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্কুল ছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন এটা ঠিক না

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২৫, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কুমিল্লায় গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মায়ের সাথে দেখা করে সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, আমরা সবাই তাদের (মাদক ব্যবসায়ীদের) কাছে স্যারেন্ডার করে চলে যাই । আর না হয় কিছু একটা করেন বিজয়পুর যা হয়েছে । না হয় চলেন মানুষের কাছে ক্ষমা চেয়ে (ক্ষমতা) ছাইড়া দেই । মাদক ব্যবসায়ী থাকবে, একজন স্কুল ছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন আমি এমপি থাকব এটা ঠিক না। কি জবাব দিবেন এই পরিবারের কাছে । মাদক কারবারীদেরকে বিচারের আওতায় আনা হবে ।

বৃহস্পতিবার রাত নয়টায় কুমিল্লা নগর এর কাটাবিল এলাকায় আহত ইথান আহমেদের মায়ের সঙ্গে দেখা করে এসব কথা বলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ।‌

তিনি আরো বলেন, মাদক কারবারীদের ধরতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলা হবে। তাদের কোন ছাড় দেওয়া হবে না । ইতিমধ্যে আমি ডিআইজি এবং কুমিল্লার এসপি সাহেবের সাথে কথা বলেছি । আমি রাতের মধ্যেই ফলাফল দেখতে চাই ।‌

তারপর মনিরুল হক চৌধুরী আহত ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সাথে কথা বলেন । তার সাথে কে কে আছে তার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজে যোগাযোগ করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন ।

এ সময় আহত ইতারা আহমেদের মা বলেন, অপু এবং সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল । আজকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম । টিফিন দেওয়ার পর বাসায় আসার সময় আমার ছেলের পিঠে গুলি লাগে । আমার একটি মাত্র ছেলে ‌। আমার ছেলের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো ।

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহম্মেদ প্রেম (১২) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কাটাবিল উচ্চ বিদ্যালয়ে পড়ে। সে নগরীর কাঁটাবিল এলাকার বাসিন্দা মো ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এখন সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

খাতা মূল্যায়নে আসছে কঠোর নজরদারি: শিক্ষামন্ত্রী

জুন ২৫, ২০২৬

বিলবোর্ড দৃশ্যমান করতে মহাসড়কের কাজ কর্তন, থানায় মামলা

জুন ২৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.