Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»স্ত্রীর পরকীয়ার সন্দেহে কথা কাটাকাটি, প্রবাসী স্বামীকে খুন
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্ত্রীর পরকীয়ার সন্দেহে কথা কাটাকাটি, প্রবাসী স্বামীকে খুন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৮, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে আকিব হোসন (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতের গলায় একাধিক ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন। চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় থাকতেন তিনি।

এ ঘটনায় নিহত আকিবের স্ত্রী পুষ্পিতা হোসেন এবং তার পরকীয়া প্রেমিক সাইফকে আটক করা হয়েছে। পুষ্পিতা হোসেন ব্রাহ্মণবাড়িয়া ও সাইফ কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত, জরিমানা
ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, নদীগর্ভে শতবর্ষী কবরস্থান
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, আকিবের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল নামে এক যুবকের পরিচয় হয়। আকিবের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে সাইফুলের পরকীয়া সম্পর্ক আছে।

ওসি আরও জানান, শনিবার সকালে আকিবের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সাইফুলকে তাদের বাসায় ডেকে আনা হয়। এরপর সাইফুল আকিবকে ছুরি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুলও আহত হন। খবর পেয়ে পুলিশ আকিবের লাশ উদ্ধার করে এবং আহত সাইফুল ও আকিবের স্ত্রীকে থানা হেফাজতে নেয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.