Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমীর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৮, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবার অচলাবস্থা যেন তৈরি না হয়, সে জন্য শ্রমবাজার সিন্ডিকেট ভাঙতে হবে। বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলব আমরা।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্বের কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট বন্ধ করা হলে তা মানব না। এটা তাদের প্রতি জুলুম করা হবে।’

ডিজিটাল সিকিউরিটি আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন যদি জনগণের মুখ বন্ধ করার জন্য করা হয়, তা মেনে নেওয়া হবে না।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

জ্বালানির দাম কমানো ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন: খেলাফত আন্দোলন

সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.