Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: মাওলানা গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৬, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করে জনগণের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এসেছে। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি সরকারের মধ্যেও অনীহা দৃশ্যমান। শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে। এখন নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করার পর নানা ধরনের আইন ও রীতির কথা বলা শুরু হয়েছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। বরং দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করতে হবে। মানুষের ক্ষমতা মানুষের নির্বাচিত প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান। কোনো কোনো ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে। একটি নতুন সরকার গঠনের পর কাজ গুছিয়ে নেওয়ার জন্য যে সময় পাওয়া দরকার, এই সরকার তা পেয়েছে। এখন আর আগের সরকার বা আগের রেজিমের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

জ্বালানির দাম কমানো ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন: খেলাফত আন্দোলন

সেপ্টেম্বর ২২, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

সেপ্টেম্বর ২২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.