Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগের প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) ‘মার্চ ফর ডিগনিটি’ বা মর্যাদার পদযাত্রা নামে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন।

সমাবেশটি মূলত শান্তিপূর্ণ হলেও কিছু স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই গণবিক্ষোভে দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী দল ভক্সের শীর্ষ নেতারাও অংশ নেন।

আন্দোলনকারীরা এ সময় স্পেনের জাতীয় পতাকার পাশাপাশি ‘সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বিক্ষোভের একপর্যায়ে একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসের চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার মূল সড়কে মুখোশধারী একদল লোককে বাধা দিচ্ছে পুলিশ। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সানচেজ সরকারের ওপর দুর্নীতির চাপ আরও ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) স্পেনের একটি আদালত দেশটির সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতোরোর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নেওয়া এবং অর্থ পাচারের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তদন্তের ঘোষণা দেয়।

বর্তমান প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতোরো অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে নিজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে আদালতের দুর্নীতি তদন্ত শুরু হলে পেদ্রো সানচেজ সাময়িকভাবে পদত্যাগের কথাও বিবেচনা করেছিলেন।

তবে শুরু থেকেই সানচেজ ও তার স্ত্রী সব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রধানমন্ত্রীর দাবি, কট্টর ডানপন্থী রাজনৈতিক বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার পরিবারকে হেয় করতে এসব ছক কষছে।

গত মাসে স্পেনের একজন সরকারি প্রসিকিউটরও ডানপন্থী দলগুলোর দায়ের করা ওই মামলাটি বন্ধ করতে তদন্তকারী বিচারককে অনুরোধ জানিয়েছেন।

শনিবারের এই বিশাল সমাবেশে কত মানুষের সমাগম হয়েছিল, তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। আন্দোলনের আয়োজকদের দাবি, প্রায় ৮০ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। অন্যদিকে মাদ্রিদে নিযুক্ত স্পেন সরকারের প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার।

সূত্র: রয়টার্স

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন

জুলাই ৯, ২০২৬

ইরানের মাশহাদে আমেরিকার হামলা

জুলাই ৯, ২০২৬

ইরাকের পর মাশহাদে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র

জুলাই ৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.