Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»রাজনীতি»স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরিয়ে বসিয়ে রাখতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরিয়ে বসিয়ে রাখতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ১২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশের সীমান্তে যেহেতু মাদক বন্ধ করতে পারছে না এবং সীমান্ত হত্যা বন্ধ করতেছে না এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে লাল চুরি পরিয়ে কোথাও বসিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজ ছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে দেখা করার সময় এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলতেছেন আপনি ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী হয়ে আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) যদি সীমান্ত রক্ষা করতে না পারেন, নিরপরাধ মানুষগুলো যদি সীমান্তে এভাবে খুন হয় তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী।

তিনি আরও বলেন, শহর থেকে এই মানুষগুলো অনেক দূরে বসবাস করে। এখানকার কেউ যদি অসুস্থ হয় তাহলে সে পর্যন্ত তারা কীভাবে যাবে? এই মানুষগুলোর চাকরির যদি ব্যবস্থা না করা হয় তাহলে তারা বিভিন্ন কাজে জড়িয়ে যাবে। ভারতীয় যে সীমান্তে চোরা কারবারি, স্মাগলিং করে এগুলো হলো ভারতীয় বয়ান। এটা আমরা বাংলাদেশিরা বিশ্বাস করি না।

নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব, ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে। বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে।

সীমান্তে আসার সময় নিজের চলাচলে বাধা দেয়ার অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, কসবায় আসার পথে বিভিন্ন জায়গায় তাকে বাধার মুখে পড়তে হয়েছে। আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এ বিষয়ে কারা বাধা দিয়েছে জানতে চাইলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে অভিযোগ তোলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বিড়ির দাম বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মুজিবুর রহমান

জুন ২৮, ২০২৬

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জামায়াত এমপির

জুন ২৮, ২০২৬

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

জুন ২৮, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.