Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হজের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে: পর্যটনমন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ‘এবার ডাইনামিক প্রাইসিংয়ের মাধ্যমে হিসাব করে হজের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। আগামী দিনে আরও কমানোর জন্য চিন্তা-ভাবনা করব।’

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

রশিদুজ্জামান বলেন, ‘হজের জন্য বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। অন্তর্বর্তী সরকার প্রথম অবস্থায় সেটি কমিয়ে ১ লাখ ৬৫ হাজার টাকা করেছিল। আমরা গতবার প্রথম হজ পেয়েছি। তখন হিসাব করে ১ লাখ ৫৪ হাজার টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করতে পেরেছিলাম।’

তিনি বলেন, ‘বিমান কেনার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিমানের রুটগুলো সম্পূর্ণভাবে চালু হলে আয়ও বাড়বে। তখন হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য এয়ারলাইনস যেভাবে পরিচালিত হয়, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানের টিকিটের দাম নির্ধারণ করা হবে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘নবীর সন্তান নবী হলে আপত্তি নেই, পীরের সন্তান পীর হলে আপত্তি কেন?’—প্রশ্নের জবাব দিলেন মুফতি নোমান কাসেমী

আগস্ট ৩০, ২০২৬

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩০, ২০২৬

হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.