Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»আন্তর্জাতিক»হরমুজে টোল আদায়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান
আন্তর্জাতিক নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হরমুজে টোল আদায়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৩০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হরমুজ যৌথ কমিটির প্রথম বৈঠকে বসেছিল ইরান ও ওমান। বৈঠকের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে হরমুজে টোল আদায়ে ইরান ও ওমানের সাধারণ সমঝোতায় পৌঁছানোর বিষয় নিশ্চিত করে জানান, ওমানও সার্বভৌম অধিকার থাকা একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে এই ব্যবস্থাপনায় যুক্ত হতে সমর্থন জানায়। এছাড়া ওমান মনে করে, যে সেবা দেওয়া হচ্ছে, তার বিনিময়ে ফি বা মাশুল নেওয়া উচিত।

ঘারিবাবাদী বলেন, দুই দেশের মধ্যে কারিগরি কমিটি গঠন করা হবে। বিশেষজ্ঞরা আগামী সাত থেকে আট দিনের মধ্যে একটি খসড়া তৈরি করতে এবং নৌযান চলাচলের রুট নিয়ে আলোচনার জন্য বিশেষ বৈঠকে বসবেন।

এই প্রণালির ভবিষ্যৎ ইরান ও আমেরিকার মধ্যে একটি বড় বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তেহরান ওমানের সঙ্গে সমন্বয় করে নতুন ‘সেবা মাশুল’ আরোপ করতে চায়। অন্যদিকে ওয়াশিংটন যেকোনো ধরনের মাশুল আদায়ের বিরোধিতা করছে।

এ বিষয়ে ওমানের অবস্থান অস্পষ্ট ছিল। গত সপ্তাহে দুই দেশ যৌথভাবে জানায়, তারা প্রণালি ব্যবস্থাপনার খরচ পরীক্ষা করে দেখছে।

তবে ওমান পরে জানায়, কোনো ‘চলাচল মাশুল’ নেওয়ার পরিকল্পনা নেই। তারা নিজেদের উপকূলের কাছে জাতিসংঘ-সমন্বিত একটি ‘সাময়িক নৌ করিডোর’ চালুর ঘোষণা দেয়।

এর জবাবে ইরান ওই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর হামলা চালায়। একই সঙ্গে তারা জোর দিয়ে বলে, কেবল তাদের নিজস্ব উপকূলরেখা বরাবর রুটটিই অনুমোদিত পথ।

সূত্র: আলজাজিরা

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তুরস্কের কাছে আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর

জুলাই ৬, ২০২৬

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ

জুলাই ৬, ২০২৬

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

জুলাই ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.