Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»হাটহাজারী মাদরাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ইসলামী আন্দোলনের
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হাটহাজারী মাদরাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকী মানবতার জন্য একটি শুভ সূচনা। আমরা এইদিনের আনন্দে উদ্বেলিত। কিন্তু পালন করার রীতি ও প্রথা কি হবে তা নিয়ে নানা মতভেদ আছে। একই রকমভাবে ইসলামে এর ব্যাখ্যা নিয়েও নানামত আছে। কিন্তু সেগুলোকে কেন্দ্র করে উম্মাহর মধ্যে ফাটল তৈরি করা এবং উম্মাহর একটা অংশকে শক্র জ্ঞান করার মতো যে মানসিকতা তৈরি হয় তা ভয়ংকর একই সাথে ইসলামের চেতনা বহির্ভূত। গতকাল হাটহাজারী মাদরাসার ওপরে যেভাবে হামলা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশে ইসলাম প্রসারে এবং আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতে হাটহাজারী মাদরাসার অবদান শীর্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে রক্তময় নজরানা হাটহাজারী মাদরাসার নেতৃত্বেই পেশ করা হয়েছে। সেই হাটহাজারী মাদরাসার প্রতি যে কটাক্ষ ও যে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে এবং যে মানসিকতা থেকে করা হয়েছে তা ঘৃণ্য অপরাধ। বাংলাদেশের একটা শ্রেণি অব্যাহতভাবে দেশের প্রধান ইসলামি চিন্তাধারার প্রতি নানারকম বিদ্বেষ ছড়িয়েই যাচ্ছে। তারই একটি সহিংস প্রতিক্রিয়া হলো হাটহাজারী মাদরাসার ওপরে হামলা করা। ইসলামী আন্দোলন মনে করে, ইসলামের ভেতরকার মতভেদ নিয়ে পরস্পরের প্রতি বিদ্বেষ চর্চা পরিহার করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ যে, তারা কুশলতা ও দ্রুততার সাথে উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করেছেন এবং কোন উস্কানীতে পা দেয়া থেকে শিক্ষার্থীদের বিরত রেখেছেন।

তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহুমাত্রিক চক্রান্ত চলমান। ধর্মীয় মতপার্থক্য কেন্দ্রীক সংঘাত তৈরি করা তারই একটা অংশ হতে পারে। ফ্যাসিবাদ দেশকে অস্থির করতে এবং দেশকে অকার্যকর করতে এই ধরণের উত্তেজনার সুযোগ নিতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহবান করছি।

মাওলানা গাজী আতাউর রহমান এই ঘটনার পেছনের কারণ উদঘাটন করার আহবান জানান এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.