Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»হাটে গরু নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ২
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হাটে গরু নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ২

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাদারীপুরে কোরবানির হাটে ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে জিসান খান (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী।

সোমবার (২৫ মে) বিকেল ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার কুরুপচর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জিসান জেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর গ্রামের আয়ুব খানের ছেলে। আর আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের দাদন খানের ছেলে হিমেল খান (২১) ও লতিফ খানের ছেলে বাবুল খান।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পশ্চিম ছিলারচর গ্রাম থেকে কুরুপচর হাটে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথিমধ্যে কুরুপচর এলাকায় পৌঁছালে হঠাৎ তীব্র বৃষ্টি ও বৈরী আবহাওয়া শুরু হয়। এ-সময় ট্রাকের ওপর গরুর সাথে বসে থাকা জিসান, হিমেল ও বাবুলের ওপর আকস্মিক বজ্রপাত আঘাত হানে। এতে তারা তিনজনই ট্রাকে অবচেতন হয়ে পড়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বজ্রপাতের ঘটনাস্থলে কিশোরের মৃত্যু হয়েছে। আহত বাকি দুইজনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

জুলাই ১২, ২০২৬

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে যুবক নিহত

জুলাই ১২, ২০২৬

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

জুলাই ১২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.