Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২১, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট ও ধোবাউরা শাখার যৌথ উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় অগ্রযাত্রা কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুর রশীদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
আরও আলোচনা করেন ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী।

হেদায়াতি বক্তব্য প্রদান করেন মাঝিয়াইল মাদ্রাসার মাওলানা নুর হোসাইন, গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা আব্দুর রাকিব আকন্দ, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সহসভাপতি মুফতী আজিমুদ্দীন শাহ জামালী, মাওলানা হুসাইন আহমদ, মুফতী আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী এনামুল হক এবং হালুয়াঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ আহমদ প্রমুখ।

প্রশিক্ষণ সভায় বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে আত্মত্যাগ, সুষ্ঠু সাংগঠনিক কাঠামো এবং জনগণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অগ্রসর সদস্যদের দ্বীনি দায়িত্ব, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.