Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী, তার ফাঁসি না হওয়া পর্যন্ত আপস নয়: হেফাজত মহাসচিব
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী, তার ফাঁসি না হওয়া পর্যন্ত আপস নয়: হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৭, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনও আপস নয়। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে। ভারতের এজেন্টরা চক্রান্ত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে হেফাজত ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর কমিটি আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতের জেলা সভাপতি আল্লামা নুরুল হকের সভাপতিত্বে ও হেফাজত ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী শামছুল ইসলাম জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশির উল্লাহ, সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, সহকারী মহাসচিব মুফতী মুশতাকুন্নবী কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সহকারী অর্থসম্পাদক মাওলানা লোকমান মাজহারী, কুমিল্লা মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আ. রাজ্জাক কাসেমী, কুমিল্লা মহানগরের উপদেষ্টা মাওলানা মনির হোসাইন, মাওলানা আ. কুদ্দুস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন, কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মুনিরুল ইসলাম কাসেমী, বুড়িচং উপজেলার সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফি প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.