Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»হিন্দুদের নিরাপত্তায় আমিই হবো প্রথম শহীদ: মির্জা ফখরুল
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হিন্দুদের নিরাপত্তায় আমিই হবো প্রথম শহীদ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ৩১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে দৃঢ় আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন, নির্ভয়ে ফিরে আসবেন। আমি মির্জা ফখরুল আলমগীর আপনাদের সঙ্গে আছি। আপনাদের নিরাপত্তায় যদি শহীদ হতে হয়, আমিই হবো প্রথম শহীদ। আমার দলের লোকেরাও হবে।’

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের চিলারং ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের আনন্দ যে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে একই চিন্তা করছি—এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে, তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। এটা খুব পরিষ্কার কথা।’

তিনি বলেন, হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে নেতাকর্মীদের দেওয়া স্লোগানটি তার খুব পছন্দ হয়েছে— ‘হিন্দু-মুসলিম বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনো বলিনি ধানের শীষে ভোট দিলে স্বর্গ বা বেহেশতে যাওয়া যাবে। আমরা বলেছি—যেখানে দেশের কাজ হবে, মানুষের কল্যাণ হবে, সেখানেই ভোট দিন।’

ফখরুল বলেন, ‘একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ওরা বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। ইসলাম ধর্মে এমন কথা কোথাও নেই। আমল যে করবে, আল্লাহর নির্দেশ মানবে—সেই বেহেশতে যাবে। এ ধরনের কথা সম্পূর্ণ বিভ্রান্তিকর।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, দুই লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। কিন্তু সেই সময় একটি দল পাকিস্তানের পক্ষে কাজ করেছে। তারা আজও একদিনের জন্য ক্ষমা চায়নি। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাদের বিশ্বাস করা যায় না।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের লোক। আপনাদের অধিকার রক্ষায় ১৫ বছর লড়াই করেছি। ১১৭টি মামলার আসামি হয়েছি, ১১ বার জেলে গেছি, সাড়ে তিন বছর কারাভোগ করেছি। তাতে আমার কোনো দুঃখ নেই। আজ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২৩, ২০২৬

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম প্রতিনিধিদল

জুলাই ২৩, ২০২৬

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনেট চালু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.