Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হেফাজত মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৩০, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

সাক্ষাৎকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, এনসিপির সংগঠক রফিকুল ইসলাম আইনী, সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান ও কেন্দ্রীয় সদস্য মাওলানা ইনজিমামুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত মাদ্রাসাশিক্ষার্থীদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

এর আগে একই সফরে এনসিপি নেতারা গতকাল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়ায় গিয়ে মাদরাসার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহ, মুহাদ্দিস ও জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি এবং কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেখানে পারস্পরিক সৌহার্দ্য ও মহব্বত অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই ধারাবাহিকতায় জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা।

সাক্ষাৎকে ঘিরে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেমদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যেকোনো প্রয়োজনে মাওলানা আতাউল্লাহর শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে যুব মজলিস

আগস্ট ৩০, ২০২৬

আইফোন কিনতে দেড় বছর বয়সী শিশুপুত্রকে বিক্রি করলেন বাবা

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: শাহে আলম

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.