Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»হ্যাঁ’ যদি জয়লাভ করে তাহলে গণ-অভ্যুত্থান জিতে যাবে: আল্লামা মামুনুল হক
মাওলানা মামুনুল হক
মাওলানা মামুনুল হক
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হ্যাঁ’ যদি জয়লাভ করে তাহলে গণ-অভ্যুত্থান জিতে যাবে: আল্লামা মামুনুল হক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। কারণ, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাবেশে বক্তব্যকালে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, ‘হ্যাঁ’ যদি জয়লাভ করে তাহলে গণ-অভ্যুত্থান জিতে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি।পাশাপাশি আলেম-ওলামায়সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের পূণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, আজকের এই জনসভা প্রমাণ করছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ। তারা পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না। অনেকেই বলছেন সবাইকে দেখেছি এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। দেশে আগামী দিনের রাজনীতি শুধু বাংলাদেশপন্থীদের রাজনীতি চলবে। কারণ, এই দেশ শাহজালালের দেশ।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, নির্বাচনে ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে আগামীদিনের প্রধানমন্ত্রী পাবে সিলেটবাসী। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ৬টি আসনে জোটের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিতে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হলে, আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সরকারের ‘অ্যাকশন নয়, রিঅ্যাকশন’

জুন ১৭, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.