Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»১৩ নভেম্বর রাজপথে কোনো বাকশালপন্থী থাকতে পারবে না: পল্টনে মাওলানা মা-মু-নুল হকে
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

১৩ নভেম্বর রাজপথে কোনো বাকশালপন্থী থাকতে পারবে না: পল্টনে মাওলানা মা-মু-নুল হকে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১১, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মুহাম্মাদ মা’মু-নুল হক বলেছেন,

বাহাত্তরের বাকশালপন্থীরা আগামী ১৩ নভেম্বর লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই—১৩ নভেম্বর বাংলার রাজপথে কোনো বাকশালপন্থীকে নামতে দেওয়া হবে না। কেউ নামার অপচেষ্টা চালালে, তাকে আমরা রাজপথেই মোকাবেলা করব।

তিনি আজ (১১ নভেম্বর) মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার পুরানা পল্টন মোড়ে আয়োজিত আটদলীয় বিশাল সমাবেশে অন্যতম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাওলানা মা-মু-নুল হক বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত — এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী, আরেক ভাগ চব্বিশের বিপ্লবপন্থী। প্রতিটি রাজনৈতিক দল ও পক্ষের প্রতি আমার সুস্পষ্ট প্রশ্ন—আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আপনি কি জুলাই বিপ্লবের পক্ষপাতী, না বাহাত্তরের বাকশালপন্থী?

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি বিপ্লব। এই বিপ্লবের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্য সকল দলের ঐক্যমতের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণীত হয়েছে। এই সনদকে আমরা কোনো কাগুজে দলিল হিসেবে দেখতে চাই না; বরং এটি হবে আগামীর বাংলাদেশের রূপরেখা।

তিনি জোর দিয়ে বলেন, আট দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানিয়েছি—অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে আইনি স্বীকৃতি দিতে হবে। এরপর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে। এর বিপরীত কোনো পদক্ষেপ জুলাই বিপ্লবপন্থীরা বরদাশত করবে না।

লাখো জনতার উত্তাল সমাবেশ হাত উঁচিয়ে মাওলানা মামুনুল হকের বক্তব্যে সমর্থন জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

অন্যান্যদের সঙ্গে সমাবেশ পরিচালনায় ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)সহ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দেওয়ার চেষ্টা করছেন: পাটওয়ারী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.