Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

২০২৬ সালে হয়েছে ‘ম্যানেজ ভোট’: রাশেদ প্রধান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ১৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

২০২৬ সালে ‘ম্যানেজ ভোট’ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, ২০১৪ সালে হয়েছিল বিনা ভোটের নির্বাচন, ২০১৮ হয়েছিল রাতের ভোট। ২০২৪ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম ২০২৬ সালে হবে আসল ভোট। কিন্তু ২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট।’

তিনি বলেন, ‘লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে, প্রশাসনকে ম্যানেজ করে, ডিপস্টেটকে ম্যানেজ করে, নির্বাচন কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে, ম্যানেজ ভোটের আয়োজন করেছে। তবে এখানেই শেষ নয়, তারা ভোটের পরে নির্মমভাবে জনগণের ওপরে ঝাঁপিয়ে পড়েছে।’

১১ দলের এই নেতা বলেন, ‘মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না, আমরাও থামব না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

অক্টোবর ১১, ২০২৬

আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: স্পিকার

অক্টোবর ১১, ২০২৬

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অক্টোবর ৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.