Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেন করা হবে: সড়ক মন্ত্রী
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেন করা হবে: সড়ক মন্ত্রী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৬, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী দেশে মহাসড়ক অবকাঠামো উন্নয়নের বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ২০৪০ সালের মধ্যে ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেন এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকে ফাস্টট্র্যাক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বর্তমানে চলমান কোনো প্রকল্প ফাস্টট্র্যাক তালিকায় নেই।

তিনি আরো বলেন, ডিএমটিসিএলের আওতায় বর্তমানে যেসব ফাস্টট্র্যাক প্রকল্প চলছে, সেগুলো হলো— এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) এবং এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট)।

সড়ক মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২ হাজার ৭৩৬ দশমিক ৫৮০ কিলোমিটার। এর মধ্যে ৪ লেন মহাসড়ক রয়েছে ৮৮৩ দশমিক ৬১ কিলোমিটার, ৬ লেন ১০ হাজার ৪৮৮ কিলোমিটার এবং ৮ লেন মহাসড়ক রয়েছে ১৭ দশমিক ৩৪৭ কিলোমিটার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ্বের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬

আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহমান

জুলাই ২১, ২০২৬

জুলাই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.