Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»২০ বছর পর সংসদে বিএনপি সরকারের বাজেট পেশ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

২০ বছর পর সংসদে বিএনপি সরকারের বাজেট পেশ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১১, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

২০ বছর পর আবারো জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

চলতি অর্থবছরে আলোচিত এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবীক্রম)। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় ২০২৪-এ ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছি।’

তিনি আরো বলেন, ‘শুরুতেই বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারীসহ সব আত্মত্যাগী মানুষকে। একই সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সব শহীদ এবং গুম-খুন-হামলা-মামলা ও গুলিবর্ষণের শিকার সব আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে।’

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরের জন্য ৭০ হাজার কোটি টাকার বাজেট পেশ করে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। ২০ বছর আগের সেই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছিল ১৪ হাজার ৬৯০ কোটি টাকা। ওই বাজেটে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের জন্য মূল্য সংযোজন করা বা ভ্যাটকে নির্ধারণ করা হয়েছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.