Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»২৬ কোটি টাকায় নির্মিত আড়াইহাজার-পুরিন্দা সড়ক উদ্বোধন
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

২৬ কোটি টাকায় নির্মিত আড়াইহাজার-পুরিন্দা সড়ক উদ্বোধন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৮, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দীর্ঘদিনের প্রত্যাশিত আড়াইহাজার-পুরিন্দা সড়কের উন্নয়নকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১১ দশমিক ৫ কিলোমিটার মূল সড়ক এবং ২ কিলোমিটার সংযোগ সড়ক নিয়ে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করা হয় শনিবার সকালে।

উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। সড়কটি চালু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সড়কটির উন্নয়নকাজ শুরু করতে একাধিকবার দরপত্র (টেন্ডার) আহ্বান করা হলেও বিভিন্ন কারণে তা বাতিল হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে দরপত্র আহ্বান করা হলে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা পবিত্র মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির উন্নয়ন সম্পন্ন হওয়ায় তাদের যাতায়াতে সময় ও খরচ দুটিই কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার-পুরিন্দা সড়কের বৃক্ষরোপণ, উপজেলা পরিষদের এক যোগে ১৬৫টি মসজিদের অনুদান বিতরণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২৩, ২০২৬

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম প্রতিনিধিদল

জুলাই ২৩, ২০২৬

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনেট চালু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.