Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»৩০ দিনের এতেকাফ: আসছেন শায়েখ ইবরাহীম আফ্রিকীসহ দেশ-বিদেশের আলেমগণ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৩০ দিনের এতেকাফ: আসছেন শায়েখ ইবরাহীম আফ্রিকীসহ দেশ-বিদেশের আলেমগণ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ফেব্রুয়ারি ২৭, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আরাফাত নুর:

এবারের রমজানে রাজধানীর সাইনবোর্ডে অবস্থিত ‘জামিয়াতু ইবরাহীম’ মাদরাসা-মসজিদে ইতিকাফ করবেন জানেশীনে ফকীহুল উম্মাহ শায়খ যাকারিয়া কান্ধলভী ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহ. এর খলিফা বিশ্ব বরেণ্য আলেম শায়খ ইবরাহীম আফ্রিকী। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্য কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তথ্য মতে রমজান মাসব্যাপী এতেকাফের এই আয়োজনে দারুল উলুম দেওবন্দের মুহতামিমসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকগণ।

বিদেশি অতিথিদের অভ্যর্থনা কমিটির প্রধান মুফতি আনিছুর রহমান কাসেমী জানান “দেশ-বিদেশের আলেমদের নিরাপত্তা, থাকা-খাওয়া, বিদ্যুৎ,পানি, যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন আয়োজক কমিটি”।

সেই সাথে বাংলাদেশের যারা অংশগ্রহণ করতে আসবেন তাদের জন্য নিজ জাতীয় পরিচয়পত্র, সংক্ষিপ্ত বিছানা, মশারী, প্রাথমিক ঔষধ সঙ্গে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ও আমন্ত্রণ জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.