Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি সংবাদ করানো হয়েছে: হাসনাত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ৩, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় সংসদে বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “আমি এই সংসদে বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে তথ্যমূলক কথা বলার পরে ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ করানো হয়েছে। এখন প্রেস কাউন্সিলে সেটি নিয়ে অভিযোগ দেওয়া যায়নি। কারণ এগুলো যেহেতু প্রিন্ট মিডিয়ায় আসেনি।”

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অনলাইন সংবাদমাধ্যমে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক সংবাদ, অপতথ্য কিংবা ব্যক্তিগত আক্রমণ চালানো হলেও বর্তমান ব্যবস্থায় কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ সীমিত।

তার বক্তব্য অনুযায়ী, প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদ নিয়ে প্রেস কাউন্সিলে অভিযোগের সুযোগ থাকলেও একই প্রতিষ্ঠানের অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সেই সুযোগ নেই। ফলে অনলাইন সংবাদমাধ্যমে অপতথ্য বা উদ্দেশ্যমূলক প্রচারের শিকার ব্যক্তিরা কার্যকর প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এ অবস্থায় প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করার দাবি তুলে হাসনাত জানতে চান, বিরোধী দলের সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানো হলে তারা কোথায় প্রতিকার পাবেন। একই সঙ্গে অনলাইন সংবাদমাধ্যমকে জবাবদিহির আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইনে শুধু বিরোধী দলের সদস্যরাই আক্রমণের শিকার হচ্ছেন না। দেশের নারী, সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদেরও বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে।

তিনি জানান, প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইন সংবাদমাধ্যমকে প্রেস কাউন্সিলের আওতায় আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে এবং দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ক্রিকেটে অবদান রাখলে গাড়ি-বাড়ি-প্লট, কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হলেও কিছুই করা হয় না: এমপি মাসুদ

সেপ্টেম্বর ৩, ২০২৬

আসিফ মাহমুদের দুর্নীতি ইস্যুতে বক্তব্য বদলালো দুদক

সেপ্টেম্বর ২, ২০২৬

‘নোয়াখালীর লোকজন তো চাঁদেও আছেন’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা

সেপ্টেম্বর ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.