Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা করে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ৫, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন। সে দিন ছাত্র-জনতা ফ্যাসিবাদী ও শৈরতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। প্রথম দিকে সরকারি চাকুরিতে কোঠা প্রথা বাতিলের দাবীতে আন্দোলন চললেও শেষপর্যন্ত তা সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৫ আগস্ট-২০২৪ এর গণ‌অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

আরো বক্তব্য রাখেন, মাওলানা হেদায়েতুল ইসলাম,মুফতি মাহবুবুল আলম কাসেমী, মুফতি নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হুজাইফা ওমর, মুফতি হাসান আহমদ,ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী ও কাউসার আহমাদ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজও আমাদের দায়িত্ব শেষ হয়নি। শহীদদের আদর্শ ও ত্যাগকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পুলিশের কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছে, শৃঙ্খলা ভাঙলে রাষ্ট্রদ্রোহের মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.