Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»৫ দফা দাবিতে আগামীকাল দেশব্যাপী জেলা–উপজেলায় বিক্ষোভ মিছিল সফল করুন— মাওলানা জালালুদ্দীন আহমদ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৫ দফা দাবিতে আগামীকাল দেশব্যাপী জেলা–উপজেলায় বিক্ষোভ মিছিল সফল করুন— মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২৫, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে আগামীকাল শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, দেশব্যাপী জেলা–উপজেলায় ঘোষিত বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশ এক দুঃসহ সংকটকাল অতিক্রম করছে। প্রতিশ্রুত সংস্কারের কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরাজিত শক্তির বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি, বরং জনগণের ভোটাধিকার হরণে নতুন চক্রান্ত চলছে। জুলাই–আগস্ট বিপ্লবের হাজারো ছাত্র–জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তির সংগ্রাম আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে জাতির মুক্তি ও কল্যাণের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের প্রাণের দাবিকে পাঁচ দফায় উপস্থাপন করেছে। এগুলো শুধু রাজনৈতিক দলীয় দাবি নয়; বরং শহীদদের রক্তে লেখা অঙ্গীকার, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের শপথ।

পাঁচ দফা:
১️. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি চিরতরে নিষিদ্ধকরণ।
৩️. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল–প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪️. জুলাই গণহত্যার বিচারের সুস্পষ্ট ও দৃশ্যমান প্রক্রিয়া শুরু করা।
৫️. জাতীয় সংসদের উচ্চকক্ষে PR পদ্ধতির বাস্তবায়ন।

মহাসচিব আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—স্বৈরাচার কখনো জনগণের ঢল থামাতে পারেনি। জুলাই–আগস্ট বিপ্লবের যে আকাঙ্ক্ষা মানুষ হৃদয়ে ধারণ করেছে, তা আর দমন করা যাবে না। আগামীকালকের বিক্ষোভ মিছিলকে ঐতিহাসিকভাবে সফল করতে হবে। প্রতিটি জেলা–উপজেলায়, শহর–বন্দর–গ্রামে, হাট–বাজার–রাস্তা–মাঠে জনতার ঢল নামে প্রমাণ করতে হবে যে এই দেশ গণমানুষের, কোনো স্বৈরশাসকের নয়।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিক্ষোভ মিছিলে অংশ নিন। আপনার কণ্ঠ হবে শহীদের রক্তের দাবি, পদধ্বনি হবে মুক্তির অঙ্গীকার।
আসুন, আমরা সবাই মিলে এমন এক অদম্য গণজাগরণ তৈরি করি, যা পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থামবে না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.