Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»৫ হাজার বাঙালী মুসলিমকে সীমান্তে পুশব্যাক ভারতের, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৫ হাজার বাঙালী মুসলিমকে সীমান্তে পুশব্যাক ভারতের, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ১৭, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক প্রায় ৫ হাজার মানুষকে পুশব্যাক করা হয়েছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতায় আসার পর প্রায় ৫ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য করেছে। অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় পরিচয়পত্র ও অন্যান্য বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২৬ সালের ১ জুন থেকে একাধিকবার বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের চেষ্টা চালিয়েছে। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে প্রায় ৭৫ ঘণ্টাব্যাপী একটি অচলাবস্থার ঘটনাও উল্লেখ করা হয়েছে, যেখানে কয়েকটি পরিবার সীমান্তের ‘জিরো লাইনে’ মানবেতর পরিস্থিতিতে আটকা পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের লক্ষ্যে একটি নীতিমালা কার্যকর করা হয়েছে বলে কর্মকর্তারা স্বীকার করেছেন। এর আওতায় অনেককে আটক করে জোরপূর্বক সীমান্তে পাঠানো হচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচ আরও অভিযোগ করেছে, অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা বা আইনি প্রতিকার পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সংস্থাটির মতে, এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থি।
এ পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ—উভয় দেশকেই মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জোরপূর্বক বহিষ্কার ও পুশব্যাকের মতো কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

জুন ১৭, ২০২৬

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

জুন ১৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.