Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»৬ দিনের সফরে বুধবার বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৬ দিনের সফরে বুধবার বাংলাদেশে আসছেন দেওবন্দের মুফতি সালমান মানসুরপুরী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ২৪, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফিকহি জগতের উজ্জ্বল নক্ষত্র, দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস ও নায়েবে আমিরুল হিন্দ মুফতি সাইয়েদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন। দীর্ঘ তিন বছর পর তার এ সফরকে ঘিরে কওমি মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সফর শুরু হবে সিলেট থেকে, যেখানে তিনি জামিয়াতুশ শাইখ আসআদ মাদানীতে ইসলাহি মাহফিল ও দুআয় অংশ নেবেন। ১১ ও ১২ সেপ্টেম্বর সিলেটের বিভিন্ন ইসলামী জলসায় তিনি অংশগ্রহণ করবেন।

১৩ সেপ্টেম্বর শনিবার ঢাকায় আসবেন মুফতি মানসুরপুরী। সকালে আফতাব নগর মুনাজ্জাম মাদানি মক্তবে ইফতেতাহী অনুষ্ঠান, মাদরাসাতু সালমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, এবং বিভিন্ন মাদরাসা সফরের পর রাতে সিদ্ধিরগঞ্জের হজরত বেলাল হাবশী মাদরাসা কমপ্লেক্স ও মাদানী নগর মাদরাসায় অবস্থান করবেন।

১৪ সেপ্টেম্বর রবিবার তিনি মাদানী নগরসহ ঢাকার একাধিক কওমি মাদরাসায় অংশগ্রহণ করবেন। বিকালে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা এবং রাতে জামিয়া কারিমিয়া আরাবিয়া ও জামিয়া ইকরা বাংলাদেশ সফর করবেন।

১৫ সেপ্টেম্বর সোমবার ঢাকার সফর শেষে রাজশাহী গমন করবেন। সেদিন তিনি রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকটি মাদরাসা সফর শেষে মাদরাসাতুল আবরার আল ইসলামিয়ার মহাসম্মেলনে অংশ নেবেন এবং রাত শেষে ঢাকায় ফিরে আসবেন।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার হুসাইনিয়া আসয়াদুল উলুম মাদরাসায় নাশতা শেষে তিনি দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জুন ১৫, ২০২৬

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.