Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»৭৫ বছর বয়সে ডিগ্রি পাস করে আলোচনায় সাদেক আলী
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস করে আলোচনায় সাদেক আলী

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :এপ্রিল ২৯, ২০২৫No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়ার বাসিন্দা ৭৫ বছর বয়সী মো. সাদেক আলী প্রামাণিক ডিগ্রি পাস করে প্রশংসায় ভাসছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে বিএসএস ডিগ্রিতে ২.৭৫ সিজিপিএ অর্জন করেন তিনি। সোমবার (২৮ এপ্রিল) ফলাফল ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় তার সাফল্যের গল্প।

পেশায় কৃষক সাদেক আলী এক ছেলে ও দুই মেয়ের পিতা। তার ছেলে নাসির উদ্দিন নাটোরের দিঘাপাতিয়া এমকে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জানান, সাদেক আলী ১৯৭৪ সালে এসএসসি ও ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তখন উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিন সন্তানকে শিক্ষিত করার পর নিজের স্বপ্নপূরণে ২০২০ সালে বাউবিতে ভর্তি হন।

২০২৪ সালের ১ জানুয়ারি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাঁ পায়ের দুটি হাড় ভেঙে যায়। কিন্তু তাতেও থেমে থাকেননি। ক্র্যাচে ভর দিয়েই ৩য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন।

সাদেক আলীর এই সাফল্যকে “অকুতোভয় যোদ্ধার” উদাহরণ হিসেবে তুলে ধরেন বাউবির বরিশাল আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক। অন্যদিকে নলডাঙ্গার শিক্ষাবিদ অধ্যাপক ড. জিয়াউল হক বলেন, “ভাঙা পা নিয়েও ৭৫ বছরে এ অর্জন প্রমাণ করে—দৃঢ় মনোবল থাকলে অসম্ভব কিছু নেই।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের হাইকমিশনারকে তলব

জুন ১৫, ২০২৬

মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.