Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»সারাদেশ»৮ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
সারাদেশ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৮ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুলাই ১৭, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশের আট জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম

প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ এএম

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা পড়াশোনা ও কাজের মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে !

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোমল্যান্ড সিকিউরিটি দফতর (ডিএইচএস) কর্তৃক প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সাধারণত চার বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে।

অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে ৯০ দিনের অনুমতি দেয়া হবে। তবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই বিধি কার্যকর হবে।

নতুন বিধি অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সাধারণত চার বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নির্ধারিত এই সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদে নবায়নের জন্য আবেদন করতে হবে অথবা দেশ ত্যাগ করে পুনরায় প্রবেশের আবেদন করতে হবে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটি অভিবাসন নিয়ন্ত্রণ নীতির ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ। প্রশাসন বলছে, অতীতে বিদেশি শিক্ষার্থী ও অন্যান্য ভিসাধারীদের অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি করদাতাদের অর্থে বিপুল চাপ সৃষ্টি করছে।

ডিএইচএস জানিয়েছে, তারা এমন অনেক ব্যক্তিকে চিহ্নিত করেছে যারা ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করে এ বছরের এপ্রিলেও বিভিন্ন প্রোগ্রামে যুক্ত থাকার নামে দেশটিতে অবস্থান করছেন।

ডিএইচএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সংখ্যা ছিল ১৮ লাখের বেশি, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশেরও বেশি।

দফতরটি আরও জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে যুক্তরাষ্ট্র ৫ লাখের বেশি বিনিময় দর্শনার্থী এবং প্রায় ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দিয়েছে।

এ বিষয়ে বিভাগটি বলেছে, এ ধরনের দর্শনার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিবাসীদের ওপর নজরদারি ও তদারকি করার ক্ষেত্রে ডিএইচএস-এর সক্ষমতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে।

অবৈধ এবং বৈধ উভয় ধরনের অভিবাসনের ওপর বিধিনিষেধ কঠোর করার লক্ষ্যে ডনাল্ড ট্রাম্পের যে বৃহত্তর উদ্যোগ, এটি তার সর্বশেষ পদক্ষেপ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

আদালত চলাকালে পেপারওয়েট ছুড়ে আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২৩, ২০২৬

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আইওএম প্রতিনিধিদল

জুলাই ২৩, ২০২৬

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনেট চালু

জুলাই ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.