Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»৯ দফা দাবি পেশ করলো জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের ঐকমত্যে
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

৯ দফা দাবি পেশ করলো জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের ঐকমত্যে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জানুয়ারি ২৭, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খেলাফত মজলিসের পক্ষ থেকে ইসলামী দলসমূহের মধ্যে ঐক্য কার্যকর ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়ছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকালে পল্টনস্থ খেলাফত মজলিস কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

আয়োজিত সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মধ্যে নিম্নোক্ত বিষয়ে ঐকমত্য হয়,

১। সংবিধান সংস্কারে কমিশন প্রস্তাবিত ৫ মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দিয়ে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন করতে হবে।

২। ইসলাম বিরোধী কোন আইন করা যাবে না মর্মে সংবিধানে নিশ্চয়তা থাকতে হবে।

৩। আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্যে গণ-অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

৪। ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।

৫। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

৬। ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলাচত্ত্বরে গণহত্যা, ২০২১ এর মোদীবিরোধী আন্দোলনে হত্যা-নির্যাতন, ২০২৪ এর জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান কালে পরিচালিত গণহত্যা-সহ খুন, গুম ও নির্যাতনের সাথে যারা জড়িত সকলের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

৭। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং দুর্নীতিবাজদের বিচার ও বিদেশে পাঁচারকৃত অর্থ ফেরত আনতে হবে।

৮। পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তি দিতে হবে।

৯। আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘ দিনের দাবী ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ-সহ সকল ন্যায্য দাবী মেনে নিতে হবে।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

খেলাফত মজলিসের আরও উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: আবুল হোসাইন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ্ব আমীর আলী হাওলাদার প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমীর

জুন ২২, ২০২৬

‘৫০১’ হাসিনার পরাজয়ের দলিল, এখন থেকে সেলিব্রেট করব: রিসোর্ট কাণ্ডের প্রসঙ্গে মামুনুল হক

জুন ২০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.