Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
রাজনীতি নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মাওলানা আব্দুল হক আজাদের কটূক্তির তীব্র প্রতিবাদ ও বক্তব্য প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ২, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদের আপত্তিকর, অশালীন ও চরম শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ওলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আব্দুল হক আজাদ দেওবন্দিয়াতের ব্যানার ব্যবহার করে চরম রাজনৈতিক অসভ্যতার পরিচয় দিয়েছেন। তিনি আল্লামা মামুনুল হকের অবস্থান হেয় করার অপচেষ্টা চালিয়েছেন এবং তাঁকে “কুলাঙ্গার” বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন।

নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, রাজনীতিতে মতপার্থক্য কিংবা সমালোচনা যুক্তির ভিত্তিতে হতে পারে। কিন্তু শীর্ষস্থানীয় একজন আলেম ও রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে অসভ্য ভাষায় আক্রমণ করা কোনোভাবেই বরদাশত করা হবে না। ইসলামী রাজনীতিতে এ ধরনের কুরুচিপূর্ণ সংস্কৃতি চর্চা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

যুব মজলিস নেতৃবৃন্দ মাওলানা আব্দুল হক আজাদকে অবিলম্বে তাঁর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। অন্যথায় অসভ্যতা ও শিষ্টাচারবহির্ভূত আচরণের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কড়া জবাব দিতে বাধ্য হবে দেশের যুব সমাজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ক্রিকেটে অবদান রাখলে গাড়ি-বাড়ি-প্লট, কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হলেও কিছুই করা হয় না: এমপি মাসুদ

সেপ্টেম্বর ৩, ২০২৬

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি সংবাদ করানো হয়েছে: হাসনাত

সেপ্টেম্বর ৩, ২০২৬

আসিফ মাহমুদের দুর্নীতি ইস্যুতে বক্তব্য বদলালো দুদক

সেপ্টেম্বর ২, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.