Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
মুসলিম বিশ্ব নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :সেপ্টেম্বর ১৪, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মুসলিম আলেম ও সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি সতর্ক করে বলেছেন, প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ আবারও বাইরের শক্তির প্রভাব ও আধিপত্যের শিকার হতে পারে।

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে শেখ আবুবকর ফাউন্ডেশনের দেওয়া প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ শেষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম। ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরাম এ পি আবুবকর মুসলিয়ার তার হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেন, “জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে না পারলে আমরা আবারও উপনিবেশে পরিণত হব।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ, যেমন আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং এআই সম্পর্কে আলেমদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

তবে প্রযুক্তিগত উন্নয়ন যেন কোনোভাবেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বিনিময়ে না ঘটে, সে বিষয়ে সতর্ক করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, পর্যাপ্ত জ্ঞান না থাকলে প্রযুক্তির মাধ্যমে এমন সব মূল্যবোধ ছড়িয়ে পড়তে পারে, যা মানুষের বিশ্বাস ও নীতি-নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করবে।

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে এআই নিয়ে ব্যাপক বিতর্ক চললেও মুসলিম পণ্ডিত ও সমাজ এ বিষয়ে এখনো যথেষ্ট নজর দিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাসপাতালে বোরকা ও হিজাব পরায় মুসলিম নারীকে প্রবেশে বাধা

সেপ্টেম্বর ২, ২০২৬

গাজার ঐতিহ্য রক্ষায় ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক মসজিদের পাথর কুড়াচ্ছেন স্বেচ্ছাসেবকরা

আগস্ট ৩১, ২০২৬

মুসলিম যুবককে পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার বাধ্য করার ভিডিও ঘিরে ক্ষোভ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগস্ট ২৯, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.