Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
অন্যান্য নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার যুবদলের দুই পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১২, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় যুবদলের দুই পক্ষের সংঘর্ষের একপর্যায়ে যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান মুন্না নামে এক যুবক। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে দাবি স্থানীয়দের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা।

স্থানীয়দের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা আবুল ফয়েজ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান জয়নালের সমর্থক মুন্না।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলি চালানোর সময় মুন্নার সঙ্গে আরাফাত নামে আরেক যুবকের হাতেও আগ্নেয়াস্ত্র ছিল। তাঁদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা যায়। এ ছাড়া ভিডিওতে জিসান ও শমসুকে কিরিচ হাতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মুন্নাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল। তাঁর দাবি, গুলিবর্ষণের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানো হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একই সঙ্গে বিজিবির একটি দলও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত দুই পক্ষের লোকজনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

নুসরাতের বাড়িতে আগুন : তার ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে

নভেম্বর ১২, ২০২৬

নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নভেম্বর ১১, ২০২৬

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

নভেম্বর ১১, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.