Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

সড়ক বেহাল, রেলপথেও অনিশ্চয়তা— হচ্ছে না ১১ দলের সিলেটমুখী লংমার্চ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৪, ২০২৬No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ায় বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। তবে রেলপথেও কর্মসূচি বাস্তবায়নে জটিলতা দেখা দেওয়ায় স্থগিত করা হয়েছে সিলেটমুখী লংমার্চ। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের লংমার্চ স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে। এই কর্মসূচি কবে হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা পাননি তারা।

সিলেটের লংমার্চ নিয়ে শুরু থেকেই আলাদা পরিকল্পনা ছিল ১১–দলীয় ঐক্যের। গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময়ই অন্য বিভাগগুলোর মতো বাস বা সড়কপথের পরিবর্তে সিলেটে রেলপথে লংমার্চ করার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চ করার প্রস্তাব আসে। সে অনুযায়ী, ট্রেনে করে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার পরিকল্পনা করা হয়েছিল। এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেছিলেন তারা।

তবে রেলপথে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন জটিলতার বিষয় সামনে আসে। লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে। ফলে একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা কতটা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু হয়। এ কারণে ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সন্ধ্যায় বলেন, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিগত কর্মসূচি মূল্যায়ন ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে প্রথম আলোকে জানিয়েছেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১–দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।

এরপর ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।

তবে চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে নির্ধারিত সিলেটমুখী লংমার্চ ২১ নভেম্বর হচ্ছে না। এর নতুন তারিখ কিংবা কর্মসূচি আদৌ হবে কি না, তা নির্ভর করছে ১১ দলের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠকের সিদ্ধান্তের ওপর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় নারী, দায়িত্ব নিচ্ছে না বাংলাদেশ-ভারত

নভেম্বর ১৪, ২০২৬

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ১৩, ২০২৬

দিল্লির সম্মতিতেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন হাসিনা: বিবিসি বাংলা

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.