Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

তাগুতের চেয়ে জামায়াতের বিরোধিতা করে চারদিক থেকে চেপে ধরা হচ্ছে: আবু ত্বহা আদনান

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৪, ২০২৬No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জামায়াত ইসলামীকে চারদিক থেকে চেপে ধরা হচ্ছে, অনেকে তাগুতের বিরোধিতা করার চেয়ে তাদের বিরোধিতা বেশি করছে বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।

তিনি বলেছেন, ‘আপনি যদি জামায়াতের সমালোচনা করেন, তাহলে একইভাবে বামপন্থী, সেক্যুলার, নাস্তিক, চাঁদাবাজ কিংবা গণতন্ত্রের নামে রাজনীতি করা অন্যদের সমালোচনাও করতে হবে।’

সম্প্রতি ইসলামিক পয়েন্ট মিডিয়ার ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।

আবু ত্বহা মুহাম্মদ আদনান বলেন, “আমি তাদের কোনো কর্মী নই। তবে অনেস্টির জায়গা থেকে কথা বলতে হবে। দেশের প্রতি তাদের কি কোনো অবদানই নেই? জামায়াতে ইসলামীকে চারদিক থেকে চেপে ধরা হচ্ছে। মানুষের অবস্থা এমন হয়েছে যে, তাগুতের বিরোধিতা করার চেয়ে জামায়াতের বিরোধিতা বেশি করছে। আপনি যদি তাদের সমালোচনা করেন, তাহলে একইভাবে বামপন্থী, সেক্যুলার, নাস্তিক, চাঁদাবাজ কিংবা গণতন্ত্রের নামে রাজনীতি করা অন্যদের সমালোচনাও করতে হবে। একপাক্ষিক কথা বলা যাবে না।”

তিনি বলেন, “তাদের আকিদায় সমস্যা আছে বলে মনে করলাম। আপনার ভাষ্য অনুযায়ী, তাদের আকিদা ভালো নয়, এমনকি কথার কথা তাদের কাফেরও মনে করলাম-নাউজুবিল্লাহ। কিন্তু তাদের চেয়েও ভয়ংকর আকিদা নিয়ে যারা রাজনীতি করছে, তারা কি ফেরেশতা? একপাক্ষিক সমালোচনার মাধ্যমে আমরা কি নিজেদের ভাইদেরই ক্ষতি করছি না? দেশের প্রতি তাদের কি কোনো অবদানই নেই?”

তিনি আরও বলেন, “ধরে নিলাম, আপনার ভাষায় তাদের অবদান ভালো নয়। কিন্তু তাদের চেয়ে ভালো কিছু করে তো দেখাতে হবে। ধরুন, বাজারে গ্রামীণফোনের একটি সিম চলছে। আপনি এর চেয়ে ভালো সিম বাজারে আনতে চাইলে সেটি বাজারে এনে প্রমাণ করতে হবে যে আপনার কাছে আরও ভালো পণ্য আছে। তাহলে সেই বিকল্প প্ল্যাটফর্ম কোথায়? যদি থাকে, তাহলে যুবকদের আহ্বান করুন-তোমরা সবাই এখানে আসো। কিন্তু বাস্তবে তেমন কোনো বিকল্প প্ল্যাটফর্মও তো গড়ে উঠছে না।”

ইসলামী এই আলোচিত বক্তা বলেন, “সমস্যা হচ্ছে, যারা গুছিয়ে কাজ করতে পারেন, তারা সিরাতের তরিকা বুঝতে পারছেন না। আবার যারা সিরাতের তরিকা বোঝেন, তারা সেভাবে কাজ গুছিয়ে করতে পারছেন না। সিরাতের তরিকা হচ্ছে দাওয়াত ও জিহাদ। প্রথমে দাওয়াতের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। একজন আমির নির্বাচন করে সবাইকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর দাওয়াতের মাধ্যমে সারা দেশে সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি কোনটি করা যাবে, কোনটি করা যাবে না, সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা প্রয়োজন। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ইসলামপন্থী ভাইদের সঙ্গে আমাদের দ্বন্দ্বে জড়ানো উচিত নয়। বরং যাঁদের অন্তরে এক শতাংশ ইচ্ছাও রয়েছে যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, তাদের সহযোগিতা করা উচিত “

বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ইসলামিক প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, “বিকল্প প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা বলছি এ কারণে যে, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এখন পর্যন্ত সিরাতের আদলে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কোনো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি। বিভিন্ন সংগঠন মসজিদ-মাদ্রাসার খেদমত, ফাউন্ডেশন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে। এসব উদ্যোগ অবশ্যই ভালো এবং এর মাধ্যমে মানুষের উপকার হচ্ছে। কিন্তু শুধু ফাউন্ডেশন বা সামাজিক সংগঠন দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আইন-কানুন প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। আমি ১০০টি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেও সেগুলোর মাধ্যমে মানুষের উপকার করতে পারব, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কোনো আইন বাস্তবায়ন করতে পারব না।”

আবু ত্বহা মুহাম্মদ আদনান বলেন, “তাই বাংলাদেশের প্রেক্ষাপটে সিরাতের আদলে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে নবী করিম (সা.)-এর দেখানো পদ্ধতি অনুসরণ করে একটি স্বচ্ছ, পরিপূর্ণ ও সর্বজনীন দাওয়াতি প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। সব মহলের মানুষের কাছে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত পৌঁছে দিতে হবে। যারা সেই দাওয়াত গ্রহণ করবেন, তাঁদের নিয়ে একজন আমিরের নেতৃত্বে একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করে সারা দেশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় নারী, দায়িত্ব নিচ্ছে না বাংলাদেশ-ভারত

নভেম্বর ১৪, ২০২৬

সড়ক বেহাল, রেলপথেও অনিশ্চয়তা— হচ্ছে না ১১ দলের সিলেটমুখী লংমার্চ

নভেম্বর ১৪, ২০২৬

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ১৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.