Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»বলাৎকারের অভিযোগে যুবলীগ নেতা কারাগারে
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

বলাৎকারের অভিযোগে যুবলীগ নেতা কারাগারে

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজশাহীর তানোরে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে রুস্তম আলী নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বলাৎকারের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (১ জুন) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রুস্তম আলী উপজেলার কামারগাঁ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।

এর আগে, শুক্রবার (৩১ মে) রাতে রাজশাহী রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।

জানা গেছে, সম্প্রতি একই গ্রামের এক শিশুকে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে বলাৎকার করে এবং দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বলাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি স্থানীয় মেম্বারের সহায়তায় থানায় অভিযোগ করে শিশুর পরিবার। ওই অভিযোগের সূত্রধরে তানোর থানা পুলিশ আসামি রুস্তম আলীকে গ্রেপ্তার করে।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, অভিযুক্ত এ যুবলীগ নেতা পালিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। পরে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

জুন ১৭, ২০২৬

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

জুন ১৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.