Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

আ.লীগের নাশকতা রুখতে খতিবদের জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :নভেম্বর ১৯, ২০২৬No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) জুমার খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে দেশের মসজিদগুলোর ইমাম ও খতিবদের প্রতি এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম-খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি মসজিদের ইমাম ও খতিবদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার বিষয়ে জুমার খুতবায় বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

নভেম্বর ১৯, ২০২৬

হাদি হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

নভেম্বর ১৮, ২০২৬

দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেও পানির ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ: রিজভী

নভেম্বর ১৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.