Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»গুরুত্বপুর্ণ নিউজ»‘বাংলাদেশের দূতাবাস আক্রমণে ভারতের রাষ্ট্রীয় মদদ আছে’ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস
    গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ‘বাংলাদেশের দূতাবাস আক্রমণে ভারতের রাষ্ট্রীয় মদদ আছে’ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ২, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ (২ ডিসেম্বর’ ২৪) রাত দশটায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ থেকে আসাদগেট মিনারের সামনে সমাপ্ত হয়।

    মিছিল পরবর্তী সমাবেশে শাখা সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সেক্রেটারি আশিকুর রহমান জাকারিয়া ।
    তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের দূতাবাস আক্রমণে ভারতের রাষ্ট্রীয় মদদ আছে। রাষ্ট্রীয় মদদ না থাকলে যারা এই আক্রমণের সংযুক্ত তাদের সকলকে আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের সাধারণ জনগণ ফুসে উঠলে তা দমাবার সাধ্য ভারতের থাকবে না। এ আক্রমণ সবচেয়ে বেশি ইন্ধন জুগিয়েছে ইসকন। সুতরাং এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী পদক্ষেপ কামনা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক পদক্ষেপের সাথে ছাত্র জনতা সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

    সর্বশেষ আগামী দিনে আমাদের সকল আন্দোলন সংগ্রামে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে দোয়ার মাধ্যমে এই প্রতিবাদী মিছিল সমাপ্ত করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    চাঁদাবাজি কোথায় বেড়েছে, তালিকা পেলে ব্যবস্থা নেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

    মে ১২, ২০২৬

    চাঁদাবাজি-কিশোর গ্যাং-মাদক ঠেকাতে যাদের ফোন দিই তারাই গডফাদার: এডিসি জুয়েল

    মে ১১, ২০২৬

    প্রধানমন্ত্রীর কাছে ঝুঁকিভাতা-ওভারটাইম বিলসহ এক গুচ্ছ দাবি পুলিশের

    মে ১১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.