Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতা হাবিব আটক, থানা ঘেরাওয়ের পর মুক্তি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ২০, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় চাঁদাবাজির মামলায় হাবিবুর রহমান নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) থানায় মামলার বিষয়ে কথা বলতে গেলে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে শুক্রবার (২০ জুন) সকাল থেকে দলটির নেতাকর্মীরা চান্দগাঁও থানা এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে সকাল ৯টার দিকে তারা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় দলটির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। চাপের মুখে পড়ে পুলিশ মামলার বাদীকে ডাকে। বাদীর আপত্তি না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের চান্দগাঁও থানার সেক্রেটারি। থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সক্রিয়ভাবে অবস্থান নেওয়ার কারণে কিছু প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জানান, চাঁদা আদায় বন্ধে গঠিত একটি কমিটিতে হাবিবুর রহমান যুক্ত ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মামলা করে। বৃহস্পতিবার রাতে আটক হওয়া কয়েকজনের বিষয়ে কথা বলতে থানায় গেলে সেখানেই হাবিবুর রহমানকে আটক করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, হাবিবুর রহমান নিজেই থানায় আসেন। আমাদের এক সোর্স জানায়, তিনি ওই মামলার আসামি। এরপর আমরা তাকে আটকে রাখি এবং মামলার বাদীকে খবর দিই। পরে বাদী ১১ জন সাক্ষীসহ থানায় এসে জানান, হাবিবুর মামলার আসামি নন। এরপর আমরা তাকে ছেড়ে দিই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পুলিশের কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছে, শৃঙ্খলা ভাঙলে রাষ্ট্রদ্রোহের মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

সেপ্টেম্বর ২৬, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.