Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»গুরুত্বপুর্ণ নিউজ»হাদির ওপর হামলা স্বাধীনতার ওপর আঘাত : যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

হাদির ওপর হামলা স্বাধীনতার ওপর আঘাত : যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ১৩, ২০২৫No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

আজ ১৩ ডিসেম্বর, শনিবার বাদ আসর, পল্টনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শরীফ ওসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার এই মাসে একজন দেশপ্রেমী নাগরিক শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। আজ দেশের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দেশকে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন— সংগঠনিক বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্কুল-কলেজ বিভাগের সম্পাদক আহমাদ মূরছালিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মুস্তাক আহমাদ, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, মজলিসে আমেলার সদস্য মাওলানা রায়হান মাহমুদ ও সাইফুল ইসলাম লিটন, মতিঝিল থানার সভাপতি মাওলানা সালামাতুল্লাহ,লালবাগ থানার সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমান, শাহবাগ থানার সভাপতি জাকির হুসাইন এবং সহ-সভাপতি হাফেজ আল আমিন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দেওয়ার চেষ্টা করছেন: পাটওয়ারী

জুন ১৫, ২০২৬

সংসদে হিজাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না: হেফাজতে ইসলাম

জুন ১৫, ২০২৬

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে: অর্থমন্ত্রী

জুন ১৫, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.