Author: নিউজ ডেস্ক :

আজ ১১ ই নভেম্বর’২৪ রোজ সোমবার গণঅভ্যুত্থানে নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পূর্বের সভাপতি নাঈম বিন শামসুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া বলেন, উপদেষ্টা পরিষদে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্ত করে এই অন্তর্বর্তীকালীন সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর, জনবিরোধী লোকদেরকে অপসারণ করতে হবে। এই যৌক্তিক দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক আহমদ মুরসালিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন…

Read More

রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র-জনতা। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা। তার আগে রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো…

Read More

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ভারতের ইশারায় বন্ধ থাকা সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছেন। শনিবার (০৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সিলেটের পাথরগুলো আল্লাহর দেওয়া বড় এক নেয়ামত। পাথর, বালু এগুলো কয়লা, তেল-গ্যাসের মত এদেশের খনিজ সম্পদ। আমাদের এই সম্পদ যথাযথ ব্যবহার হলে দেশের অর্থনীতির চাকা সচল হবে। তিনি বলেন, ফ্যাসিবাদি শেখ হাসিনা ২০১৮ সাল থেকে পরিবেশ দূষণের অযুহাতে কোয়ারি থেকে পাথর, বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে ক্ষমতায় টিকে থাকতে এলসি পাথর আমদানি করে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে রেখেছিল। অথচ পাথর উত্তোলন পরিবেশে কোন প্রভাব ফেলে না। এটা সরকারের একধরনের ভাঁওতাবাজি…

Read More

২০২৪ সালের মার্কিন কংগ্রেসের নির্বাচনে পাঁচজন মুসলিম নেতা নির্বাচিত হয়েছেন। যার মধ্যে রাশিদা তালিব, ইলহান ওমর ও আন্দ্রে কারসন কংগ্রেসে পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া টেক্সাসে সালমান ভোজানি ও সুলেমান লালানিও পুনঃনির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারে মুসলিম প্রতিনিধিত্বের মুসলিম প্রভাব জানান দেয় এর মাধ্যমেই। মিশিগানের ১৩তম জেলা থেকে রাশিদা তালিব পুনরায় চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। যেখানে তিনি ৭০% ভোট পেয়ে জয়লাভ করেছেন। ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে পরিচিত তালিব যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির অন্যতম প্রকাশ্য সমালোচক। তার পুনঃনির্বাচন প্রমাণ করে যে ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায় তাকে ব্যাপকভাবে সমর্থন করে, যারা তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নীতি-প্রবণতার সাথে সংহতি প্রকাশ করে।

Read More

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার বিষয়ে সব শ্রেণিপেশার মতামত নিতে বৈঠকের আয়োজন করেছে কমিশন। এরকম গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে এই প্রথম ডাক পড়েছে আলেমদের। এ বৈঠকে অংশ নিতে ডাক পেয়েছেন কবি, দার্শনিক ও আলেম মুসা আল হাফিজ। ১২ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে এ বৈঠক হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ স্বাক্ষরিত ৬ নভেম্বরের ওই আমন্ত্রণপত্রটি মুসা আল হাফিজ তার ফেসবুকে শেয়ার করেছেন। মুসা আল হাফিজকে পাঠানো ওই আমন্ত্রণপত্রে বলা হয়, কমিশন সুপারিশ তৈরির লক্ষ্যে অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়া হিসেবে সংবিধান সংস্কার বিষয়ে সমাজের সব স্তরের মানুষের মতামত সংগ্রহ করবে।…

Read More

যেকোনো কথা পেলেই বা তথ্য জানলেই তা অন্যদের জানিয়ে দেওয়া বা শেয়ার করা মুমিনের আলামত নয়, এটি মিথ্যাবাদী, গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এ সময় তিনি বলেন, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় অন্যায়, অসত্য, বিকৃত তথ্য উপস্থাপন শরীয়তের দৃষ্টিকোণে নিন্দনীয়। এই মাধ্যমগুলোতে কারো প্রতি বিদ্বেষ ও সম্মানহানির কথা প্রচার করাকেও জঘন্য বলেছেন তিনি। শুক্রবার (৮ নভেম্বর) নিজের তৃতীয় জুমায় খুতবার আগের আলোচনায় তিনি এসব বলেন। জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক গত জুমার আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে তাকওয়ার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের সূরা আহযাবের ৭০-৭১ নম্বর আয়াতের ব্যাখায় বলেন— یٰۤاَیُّهَا الَّذِیۡنَ…

Read More

ভারতের উত্তর প্রদেশের সামভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ার কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, ভারতের উত্তর প্রদেশের সামভালে কয়েক শতাব্দীর পুরনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু করেছে হিন্দুত্ববাদীরা। এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী। এতে তিন মুসলিম শহীদ হন। এমন নৃশংস হত্যাকাণ্ডের আমরা কড়া প্রতিবাদ…

Read More

বিতর্কিত কারিকুলামের মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আগের সব বই বাতিল করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষার্থীরা ২০১২ সালের কারিকুলামের আলোকে পরিমার্জিত বা সংশোধিত বই হাতে পাবে। অন্যদিকে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামের যে বই হাতে পাবে সেখানেও থাকছে পরিবর্তন। তবে এই তিন শ্রেণীর মধ্যে শুধু তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে প্রশ্ন বা অনুশীলনী। অন্য দিকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যবই যেহেতু এখনো নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত হয়নি তাই এই দুই শ্রেণীর পাঠ্যবই ২০১১ সালের কারিকুলামের আলোকেই পরিমার্জিত আকারে শিক্ষার্থীরা হাতে পাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, পতিত আওয়ামী…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতিতে নিজেদের ভিত মজবুত করার লক্ষ্যে সারাদেশে বিভাগ ও জেলা পর্যায়ে গন সমাবেশ করে চলছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা, চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে “শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচারের দাবী এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে” বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। এছাড়া, শাখা সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন…

Read More

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিশেষ জজ আদালতের দেয়া আট বছরের কারাদণ্ড বাতিল করে এ রায় দেয় আদালত। বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির। এর আগে ২০২১ সালের ১২ অক্টোবর দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মো. শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বাবর। ২০০৭ সালের ২৮ মে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায়…

Read More