নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতকান্ডের তিন বছর পর দুই সংসদ সদস্যসহ ১২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার সদস্য মাওলানা শাজাহান শিবলী। রোববার (২০ অক্টোবর) রাতে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী। মামলায় নারায়ণগঞ্জ -২ আসনের সাবেক সংসদ নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ আব্দুল্লাহ আল- কায়সারসহ ১২৮ জনকে আসামি করা হয়। এ মামলায় নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, রাজধানীর মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও…
Author: নিউজ ডেস্ক :
আরাফাত নুর প্রতি বছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মহানবী হজরত মোহাম্মদ সা. এর জন্ম-মৃত্যুর মাস পবিত্র ‘রবিউল আওয়াল’ উপলক্ষে ‘ইসলামি বইমেলা’র আয়োজন করে থাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। নানা জটিলতায় এবার কিছুটা দেরিতে হলেও অবশেষে শুরু হচ্ছে ধর্মীয় লেখক-পাঠকের মেলবন্ধন এই মেলা। বরাবরই ইসলামি বইমেলা নিয়ে লেখক-পাঠক থেকে শুরু করে মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া থাকে অনেক। তারা সত্য ও সুন্দর জানতে চান। সহজ ভাষায় বুঝতে চান। পড়তে চান। আর সে সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই এবারের ইসলামী বইমেলায় আসছে হাবীবুল্লাহ সিরাজের লেখা দুটি বই। ‘চরিত্রের তরজমা’ ও ‘হারিয়ে যাওয়া তারকারাজি, নামের বই দুটি প্রকাশিত হবে হসন্ত ও মাকতাবায়ে…
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার আওতাধীন কচুয়া উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন গতকাল ২০ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা আবু হানিফ কে সভাপতি, মাওলানা দেলাওয়ার হোসাইনকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা শাহজালালকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মাওলানা কাউসার আহমাদকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, ঢাকা ডেমরা থানা সভাপতি মুফতি আনিছুর রহমান কাসেমী, এসময় মাওলানা রিয়াসুল হক মজুমদারকে সভাপতি,মাওলানা জোবায়ের আহমাদকে সেক্রেটারি ও মাওলানা মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে কচুয়া পৌরসভা শাখাও গঠন করা হয়।
25 অক্টোবর চাঁদপুরে আল্লামা মামুনুল হকের গণসমাবেশ সফল করার লক্ষ্যে এবং কচুয়া উপজেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আজ 17/ 10/ 2024 রোজ বৃহস্পতিবার বাদ জোহর কচুয়া বাজার দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার হল রুমে এক আলোচনা সভা ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে কচুয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুল ইসলামকে সভাপতি এবং মাওলানা জয়নাল সাহেবকে সাধারণ সম্পাদক করে কচুয়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়। এবং মাওলানা রিয়াসুল হক মজুমদারকে আহ্বায়ক ও মাওলানা মোহাম্মদউল্ল্যাহকে সদস্য সচিব করে পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। দাওয়াতি মাহফিলের একপর্যায়ে বেশ কিছু উলামায়ে কেরাম, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। বাংলাদেশ ইসলামী…
পর্দা নিয়ে কটূক্তি ও একাধিক স্কুলশিক্ষিকাকে হেনস্থার প্রতিবাদে লাখাই উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের অপসারণ ও শাস্তির দাবিতে এবার আন্দোলনের ডাক দিলেন ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। অতিদ্রুত ওই কর্মকর্তাকে অপসারণ ও শাস্তির আওতায় আনা না হলে- ‘রোববার’ থেকে জেলাজুড়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি। গতকাল শুক্রবার ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও জেলার বিশিষ্ট উলামায়ে কেরামের উপস্থিতিতে তিনি এ আন্দোলনের ঘোষণা করেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী বলেন, পর্দা ইসলামের ফরজ বিধান। কোন মানুষ এই ফরজ বিধান নিয়ে কটূক্তি করতে পারে না। সরকারের যে কর্মকর্তা পর্দা পালন করার কারণে স্কুলশিক্ষিকাদের হেনস্থা করেছেন এবং পর্দা খুলতে বাধ্য…
আজ (১৮ অক্টোবর) শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী “কর্মী সম্মেলন” সকাল ১০ টা থেকে রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি আল্লামা মা-মু-নু-ল হ-ক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করেছিল, ১৫ বছরের অগ্রযাত্রায় যুব মজলিস সারা দেশের যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও সকল বিরোধ পরিহার করে কাজের মাধ্যমে নিজেদের পথ তৈরির জন্য বিরামহীন মেহনত করেছে। এসময় তিনি যুব মজলিসের কর্মীদেরকে ত্যাগ ও কুরবানীর চেতনায়…
আরাফাত নুর; দীর্ঘদিন পর নিজ গ্রামে ফিরলেন ছাত্রদল নেতা সোহরাব উদ্দিন। দীর্ঘ ১২ বছর পড় ছাত্র জনতার বিজয়ের পর নিজ এলাকায় ফিরেছেন তিনি। এতোদিন বারবার কারা নির্যাতনের শিকার হয়ে নিজের এলাকায় ফিরতে পারেননি তিনি। সোহরাব উদ্দিন উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘদিন পর সোহরাবকে তাদের নিজ গ্রামে পেয়ে আনন্দ উল্লাসিত। সোহরাব উদ্দিনের মায়ের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন নিজ বাড়িতে আসতে পারেনি তার ছেলে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার পরিবারও নির্যাতিত। নিজ এলাকায় ফিরে সোহরাব উদ্দিন স্থানীয় বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীসহ সবাইকে নিয়ে চট্টগ্রাম উত্তর সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ বিভিন্নজনের সাথে…
দেশবরেণ্য ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার। বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী ( হাফি.) তার ওস্তাদ। আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর (রহ.) অধীনে তিনি দুবছর হাদীস ও ইসলামি আইন…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখযোগ্য অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে, বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সব হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা…
পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার একমাত্র সন্তান শাহ আলম। বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ঝড়াচ্ছে। এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে। অভিযোগে জানা যায়, বৃদ্ধা সাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। অথচ ছেলে ও নাতিরা ওই বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। তিনি এর আগে মেয়ে মাহফুজার বাসায় অবস্থান করতেন। মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন…