Author: নিউজ ডেস্ক :

রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় মাটি প্রপার্টিস থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। জানা যায়, মাটি প্রপার্টিস থেকে পুলিশের কাছে ফোন করা হয়। জানানো হয় দোতালার অ্যাপার্টমেন্টে একজনের মরদেহ পাওয়া গেছে। এমন খবর পেয়ে ভাটারা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সিআইডির ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়াও মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল। যেখানে লেখা রয়েছে, আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এ রেপিস্ট। ব্লাকমেইলার। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে।…

Read More

আজ রবিবার ২ জুন ২০২৪ টাঙ্গাইলে ‘প্রচলিত মিলাদ কিয়াম’ বিষয়ে বাহাস হওয়ার কথা রয়েছে। বাহাসটি মধুপুর মহিষপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী। তবে তিনি বিপক্ষ দলের উপস্থিতি নিয়ে শঙ্কায় আছেন। তিনি বাহাস প্রসঙ্গে বলেন, ‘টাঙ্গাইল মধুপুরের এক ইমাম বেশ কিছুদিন ধরে ‘মিলাদ-কেয়াম যারা করে না তারা নবীর দুশমন, কাফের’ বলে চ্যালেঞ্জ করে আসছে। এ বিষয়টা নিয়ে এলাকাবাসীর সঙ্গে টক্কর হলে বাহাসের একটা প্রাথমিক আলোচনা করে তারা আমার সঙ্গে। সময় নির্ধারণ হয়নি, এরই মধ্যে আলাউদ্দিন জিহাদী পোস্ট করে বসে বাহাস করবে বলে। তারা খুব দ্রুত তারিখ ঘোষণা করে, যাতে করে আমরা…

Read More

মায়ের মুখ থেকে পড়া শুনে মুখস্থ করে এসএসসিতে জিপিএ ৪.৬১ পেয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজুল। রোববার (১২ মে) দুপুরে ফল প্রকাশের পর ইমতিয়াজুলের পাস করার খবরে মা-বাবাসহ বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও খুশি। মায়ের সহযোগিতায় বাসায় চলে ইমতিয়াজুল ইসলামের নিয়মিত পড়াশোনা, ইচ্ছে ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, সে জন্য বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে, তবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় নানা ধরনের অসুবিধায় বিজ্ঞান বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে চলে যায় ইমতিয়াজুল ইসলাম। পরে একজন শ্রুতিলেখক দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ ৪.৬১ পেয়েছে। জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজুল ইসলাম বান্দরবান পৌর এলাকার বাসিন্দা খায়রুল বশরের ছেলে।…

Read More

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে ‘প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জুন’২৪ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সভাপতি পরিষদ সদস্য ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিগত সেশনের রিপোর্টের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অবিভাবক পরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী ও কেন্দ্রীয় মজলিসে…

Read More

‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান দিয়ে রাতারাতি আলোচনায় আসেন নারায়ণগঞ্জের তরুণ আলি হাসান। এরপর বেশ কিছু গানে কণ্ঠ দিতে দেখা যায় তাকে। সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’তে অংশ নিয়েছেন আলী। যেখানেও নিজের র‌্যাপের তালে দর্শকদের মাতিয়েছেন এই গায়ক। আলি জানান, মাত্র ৭ দিনের প্রস্তুতিতে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই র‌্যাপার। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ‘গানবাজনার টাকা হারাম’ বলে মন্তব্য করেছেন তিনি। ওই সাক্ষাৎকারে আলি হাসান বলেছেন, ‘গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার…

Read More

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সবাই এখন আওয়ামী লীগ করতে চায়। কিন্তু আমাদেরকে হিসাব করে নৌকায় যাত্রী উঠাতে হয়। কারণ বেশি যাত্রী উঠলে নৌকা ডুবে যেতে পারে এটাও স্মরণ রাখতে হবে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় গুলশান টেরেসে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রবাসীদেরও সহযোগিতার প্রয়োজন। তাই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ৩০ মে বিএনপি দেশ-বিদেশে জিয়াউর রহমানের মৃত্যুদিবস পালন করছেন। জিয়ার মৃত্যুতে তার পরিবারই বেশি লাভবান হয়েছেন। তা…

Read More

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুনছুর রহমানকে সংবর্ধনার মধ্যে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। ৪১ বছর ইমামতি করার পর এলাকাবাসীর ভালোবাসায় মুগ্ধ মাওলানা মুনছুর রহমান। আর স্থানীয়দের দাবি বাগাতিপাড়ায় এ ঘটনা প্রথম। মসজিদের সব ইমামকে সম্মানের সঙ্গে বিদায় দেয়ার দাবি করেন এলাকাবাসী। শুক্রবার (৩১ মে) দুপুরে জুম্মার নামাজের পর ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ৭০ বছর বয়সী এ ইমামকে হাত ধরে ঘোড়ার গাড়িতে তুলেন এলাকাবাসী। ঘোড়ার গাড়িতে উঠার আগে শেষবারের মতো এলাকাবাসীর কাছে ভুল ত্রুটির ক্ষমা চান তিনি। ঘোড়ার গাড়ির আগে ও পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ৫ কিলোমিটার দূরে ইসলামপুর গ্রামে ইমামের বাড়িতে তাকে নিয়ে যান।…

Read More

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রেীয় প্রশিক্ষণ বিভাগের আ‌ওতায় অগ্রসর কর্মীদেরকে নিয়ে ৩০ ও ৩১ মে ২০২৪ ইং দুই দিনব্যাপী তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে গাজীপুর মহানগরীর অস্থায়ী কার্যালয়ে। দুইদিন ব্যাপী তরবিয়তী মজলিসে ছিল দারসুল কোরআন, দারসুল হাদীস, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা এবং উত্তীর্ণদের কর্মী থেকে সংগঠক মানে উন্নীতকরণ, এহতেসাব, হেদায়েতি বক্তব্য ও দোয়া। কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যুব কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, বাংলাদেশ…

Read More

ফরিদপুরে শহরের জনতা ব্যাংকের মোড়ের পাশে অবস্থিত ‘হোটেল গার্ডেন ভিউ’ নামে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জন যুবতী ও ৬ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের একটি দল। শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে তিন টার দিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন তরুণী ও ৪ জন…

Read More

দোয়া অনেক অনেক শক্তিশালী। দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয়ে থাকে মানুষ। যেহেতু মানুষ ছাড়া পৃথিবীতে আরেকটা জাতি থাকে। তারা হলো জিন। জিনরা মানুষদের মতো আল্লাহ তাআলার সৃষ্টি। তাদেরকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা ভালো কাজ করলে জান্নাতে যাবে এবং মন্দ কাজ করলে জাহান্নামে যাবে। তারাও মানুষের মতো ভালো খারাপ হয়ে থাকে। একজন মানুষ যেমন অন্য মানুষের ক্ষতি করতে পারে তেমনই একজন জিনও মানুষের ক্ষতি করতে পারে। জিনদের বদনজর মানুষের ক্ষতির কারণ হতে পারে। জিনদের অশরীরি স্পর্শ মানুষের ক্ষতি করতে পারে। এছাড়া জিনরাও যাদু করতে পারে। মানুষদের জিনিসও চুরি করতে পারে। জিন কর্তৃক মানুষের অর্থ-সম্পদ চুরি করার পক্ষে আলেমগণ হজরত আবু…

Read More