Author: নিউজ ডেস্ক :

আজ (১৮ অক্টোবর) শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস আয়োজিত নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী “কর্মী সম্মেলন” সকাল ১০ টা থেকে রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি আল্লামা মা-মু-নু-ল হ-ক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করেছিল, ১৫ বছরের অগ্রযাত্রায় যুব মজলিস সারা দেশের যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও সকল বিরোধ পরিহার করে কাজের মাধ্যমে নিজেদের পথ তৈরির জন্য বিরামহীন মেহনত করেছে। এসময় তিনি যুব মজলিসের কর্মীদেরকে ত্যাগ ও কুরবানীর চেতনায়…

Read More

আরাফাত নুর; দীর্ঘদিন পর নিজ গ্রামে ফিরলেন ছাত্রদল নেতা সোহরাব উদ্দিন। দীর্ঘ ১২ বছর পড় ছাত্র জনতার বিজয়ের পর নিজ এলাকায় ফিরেছেন তিনি। এতোদিন বারবার কারা নির্যাতনের শিকার হয়ে নিজের এলাকায় ফিরতে পারেননি তিনি। সোহরাব উদ্দিন উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘদিন পর সোহরাবকে তাদের নিজ গ্রামে পেয়ে আনন্দ উল্লাসিত। সোহরাব উদ্দিনের মায়ের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন নিজ বাড়িতে আসতে পারেনি তার ছেলে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার পরিবারও নির্যাতিত। নিজ এলাকায় ফিরে সোহরাব উদ্দিন স্থানীয় বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীসহ সবাইকে নিয়ে চট্টগ্রাম উত্তর সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ বিভিন্নজনের সাথে…

Read More

দেশবরেণ্য ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার। বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী ( হাফি.) তার ওস্তাদ। আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর (রহ.) অধীনে তিনি দুবছর হাদীস ও ইসলামি আইন…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখযোগ্য অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে, বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সব হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা…

Read More

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার একমাত্র সন্তান শাহ আলম। বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ঝড়াচ্ছে। এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে। অভিযোগে জানা যায়, বৃদ্ধা সাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। অথচ ছেলে ও নাতিরা ওই বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। তিনি এর আগে মেয়ে মাহফুজার বাসায় অবস্থান করতেন। মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন…

Read More

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও দোয়া নেয়ার মাধ্যমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পথচলা শুরু হয়েছে। আজ ১৪ অক্টোবর’২৪, সোমবার, নরসিংদীর জামিয়া কুর‌আনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড় মাদ্রাসা কার্যালয়ে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আমীরে মজলিস বলেন, সাত শ্রেনীর মানুষ হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। এরমধ্যে অন্যতম এ যুবক শ্রেণী যারা তাদের যৌবনকে দ্বীনের কাজে ব্যয় করেছে। আমি আশাবাদী আপনারা সেই শ্রেনীর অন্তর্ভুক্ত হবেন। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেকে বিলীন করে কাজ করে যেতে…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গুলিতে নিহত হন মাওলানা মাহমুদুল হাসান। হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট বাড্ডায় তিনি নিহত হন। তার মৃত্যুর ৫২ দিন পর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে মাওলানা মাহমুদুল হাসানকে। সম্প্রতি নিহতের গ্রামের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা থেকে পুলিশি তদন্তের জন্যে কাগজ গেলে এনিয়ে তোলপাড় সৃষ্টি হয়। নিহত ব্যক্তির নামে মামলা হওয়ায় সবাই ক্ষোভ প্রকাশ করেন। নিহত মাহমুদুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করতেন। গাজীপুরের কাপাসিয়া চাঁদপুর বাজার মসজিদের খতিব ছিলেন তিনি। নিহত মাহমুদুল হাসানের চাচা সাইদুর রহমান বলেন, ৫ আগস্ট…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজা, স্বরসত্বিপূজা, কালীপূজা, যে পূজাই হোক, আমরা মনে করেছি এটা আমাদের উৎসবেরই একটা অংশ। শনিবার (১২ অক্টোবর) রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিজ্ঞাপন রিজভী বলেন, এটা কখনোই মনে হয়নি যে এটা অন্য লোকের আর আমারটা আমার। ছেলেবেলা থেকেই কখনো মনে হয়নি। তখন তো পাকিস্তান আমল। ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র হয়েছিল। কিন্তু তখনো মানুষ স্বাধীনতা ভোগ করেছে। তখনো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উৎসব পালনে স্বাধীনতা ভোগ করেছে। তিনি বলেন, আজকে কেন পাহারা…

Read More

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ ইসমাইল হোসেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের উপপ্রধান, জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (প্রসাশন ও পরিবীক্ষণ), সরকারী মূদ্রনালয় (বিজিপ্রেস) উপ-পরিচালক ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ ইসমাইল হোসেন কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সৈয়দপুর (শাষনপাড়া) কাজী বাড়ীর অধিবাসী, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা এবিএম আবুল খায়েরের সুযোগ্য সন্তান। জানা গেছে,মোহাম্মদ ইসমাইল হোসেন ২০০৫ সালের জুন মাসে সাতক্ষীরা জেলায় ম্যাজিস্ট্রেট…

Read More

দুর্গাপূজা দেখতে গিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৯ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়াদি ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তাহসিব (৬) এবং হুমায়নের ছেলে হুজাইফা (৭)। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর আঠারোখাদা গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড়ে তাহসিব ও হুজাইফা দুর্গাপূজা দেখতে যায়। তারপর থেকে তাদের দুজনকে পরিবারের সদস্য খুঁজে পাচ্ছিল না। তাদের সন্ধানে পূজামণ্ডপ ও মসজিদে মাইকিং করা হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে পূজামণ্ডপে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাহসিবের গেঞ্জি মাথাভাঙ্গা…

Read More