পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আজ শনিবার এক শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষেরপাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। পীর সাহেব বলেন, কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত। বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও…
Author: নিউজ ডেস্ক :
আজ পবিত্র হজ্ব। এটি ইসলামের ৫ স্তম্ভের অন্যতম এবং ফরজ ইবাদাত। আরবি জিলহজ্ব মাসের ৯ম দিনে আরাফার ময়দানে ফরজ বিধানটির মূল কাজ ‘উকুফে আরাফা’ সম্পাদন করা হয় বিধায় এই দিনটিকে আরাফা দিবসও বলা হয়। এদিন উকুফে আরাফা বা সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থানের যে ফরজ হুকুম রয়েছে তা পালনার্থে হাজ্বিগণ মিনায় রাত্রিযাপন শেষে ফজরের পর পর আরাফার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আকাশ বাতাস তাকবির ও তালবিয়ার ধ্বনিতে মুখরিত করে তুলেন। সুন্নত হাজিরা স্বরূপ বলতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা, লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। অর্থাৎ, আমি হাজির, হে আল্লাহ আমি আপনার ডাকে হাজির।…
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের পরে তার পদাঙ্ক অনুসরণ করে এরশাদ ক্ষমতায় এসে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিলেন। এ দেশের কৃষক-শ্রমিকরা সব সময় অবহেলিতই থেকে যায়। এরপর আসলেন খালেদা জিয়া। সেও ক্ষমতায় আসার পর দেখা গেল, শুধু জনগণের ভোট চুরি করাই না, দেশের কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেন। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে। আন্দোলন করার অপরাধে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। তিনি আজ শনিবার (১৫ জুন) সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রোজার দিনে শ্রমিকরা মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখন প্রায়…
কওমি মাদ্রাসায় ছাত্রলীগকে সাংগঠনিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছাত্রলীগের পাশাপাশি দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকেও কওমি মাদ্রাসায় সাংগঠনিক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে প্রয়োজনে কওমি শিক্ষার্থীদের কাউন্সিলিং করাতে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে রেখে একটি ‘বিশেষায়িত সেল’ গঠনের কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বকশিবাজারে সরকারি আলেয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত গ্রিন, ক্লিন ও স্মার্ট ক্যম্পাস বিনির্মিাণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন: কিছু কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে কওমি মাদ্রাসাগুলোয় তারা তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম চালাচ্ছে। একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি ছাত্র সংগঠন…
কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনা হতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোকাকোলা ইসরাইলের পণ্য নয়; এমন তথ্য দিয়ে বিজ্ঞাপনটি তৈরি। অনেকেই বিজ্ঞাপনটির মডেলদেরও সমালোচনা করছেন। এর জেরে অভিনেতা শিমুল শর্মা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিমুল লিখেছেন, ‘আমি শিমুল শর্মা। যদিও পরিচয় দেয়ার মত একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি। কারণ, একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয়…
গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান এবং সেখানে ইবনে শায়েখের দরস প্রদানের ঘোষণাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানারকম আলোচনা দেখছি। এ বিষয়ে দু’একটি কথা বলে যাই। ১. বারিধারা মাদ্রাসা আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর হাতে গড়া প্রতিষ্ঠান। তিনি ছিলেন জমিয়তের মহাসচিব ও প্রাণভোমরা। তার সংগ্রামী জীবনের শেষ ধাপে এসে একটি দলের মহাসচিব থেকে তিনি হয়ে উঠেন গোটা তাউহিদি জনতার রাহবার। বিভিন্ন দলমত পথের নেতাকর্মীরা তার পিছনে কাতারবন্দি হয়। প্রতিটি ঈমানী আন্দোলনে তিনি হয়ে উঠেন ঢাকার কওমি উলামায়ে কেরামের প্রধান মুখ। ২. সেই থেকে বারিধারার সাথে আমাদের এই ধারার সম্পর্ক। এ সম্পর্ক ভালোবাসার, মুহাব্বতের, ঈমানী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে…
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার ফলে দেশে চুরি ডাকাতি বেড়ে যাবে ও দুর্নীতি প্রশ্রয় পাবে। র্ধ্বমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বেকারত্ব দূরিকরণে ঘোষিত বাজেটে কোনো সামাধান নাই।এ বাজেট গতানুগতিক ও লুটপাটের। তি নি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীন ভূমিতে মুসলমানদের উপর ইসরাঈলী বর্বরোচিত হামলা এখনো অব্যাহত রয়েছে। হামলায় অসংখ্য নারী ও পুরুষ আহত ও নিহত হচ্ছে। এমনকি সন্ত্রাসীরা ত্রাণ বাহি গাড়িতে ও ত্রাণ নিতে আস লোকজনের উপর হামল করছে। বিশ্ব মোড়ল ও মানবাধিকার সংস্থাগুলে নিরব ভূমিকা পালন করছে। ইসরঈলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভূমিকা এবং ইসরাঈলের পণ্য বয়কট…
রাজধানীর গুলশান থানার অধীন বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের এলোপাথাড়ি গুলির শিকার হয়ে মারা গেছেন আরেক পুলিশ কনস্টেবল। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে একজন পথচারী ও অপরজন জাপান দূতাবাসের গাড়ি চালক।শনিবার(৮ জুন) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটেছে এ ঘটনা। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) রিফাত রহমান শামীম ঢাকা পোস্টকে বলেন, ‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ সদস্য পড়ে থাকার খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি যে রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তান দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে এলোপাথারি গুলিতে মনিরুল ইসলাম নামে এক কনস্টেবল(৩৬…
সৈয়দ শামসুল হুদা সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক সাহেব একটি বিষয় খুব পরিস্কার করে বলছেন যে, আমাদের জেল জীবনের জন্য কোনো আলেমদের দায়ী মনে করি না, কাউকে কোনো প্রকার দোষারূপ করি না। কারো এমন কোনো ক্ষমতাও নেই যে, তারা আমাদেরকে জেলে ঢুকাবে। তবে তিনটি বিকল্প হতে পারে। এক। কোনো কারণে আমাদের এই জেল জীবনের জন্য তারা হয়তো মনে মনে খুশি। দুই। আমাদের জেল মুক্তির জন্য তাদের যতটুকু করণীয় ছিল, তারা তার কিছুই করেন নাই। তিন। একেবারেই নীরব ভূমিকা পালন করেছেন। এটা কোনো অপরাধ না। এটা হতেই পারে। তবে আমাদের ওপর জুলুম নির্যাতন এর জন্য দায়ী সম্পূর্ণরূপেই ক্ষমতাসীন সরকার। তারাই পরিকল্পিতভাবে…
চলতি বছর পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি। আরাফার ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন তিনি। এই ড. মাহের এক সময় ছিলেন গণিতের শিক্ষক, সেখান থেকেই প্রথমে মসজিদে নববির সহকারী ইমাম, পরে এক পর্যায়ে মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পেয়েছেন তিনি। মসজিদুল হারামের পেজ ইনসাইড দ্য হারামাইনের তথ্যমতে, ১৯৬৯ সালের ৭ জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন ড. মাহের আল মুয়াইকিলি। হিফজ শেষ করার পর মদিনার টিচার্স কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে গণিতে উচ্চ শিক্ষা অর্জনের পর, একই বিষয়ের শিক্ষকতা শুরু করেন এই ইমাম। ১৪২৫…