Author: নিউজ ডেস্ক :

খুলনার কয়রায় প্রকাশ্যে হোটেলের মধ্যে মারামারিতে জড়িয়েছেন উপপরিদর্শক (এসআই) নিরঞ্জন রায় ও সরদার মো. মাসুম বিল্লাহ। এতে মাসুমের মাথা ফেটে যায়। এ ঘটনায় নিরঞ্জন রায়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার একটি খাবার হোটেলে পুলিশের দুই কর্মকর্তার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এসআই মাসুম উপজেলার সদরের একটি হোটেলে খাবার জন্য বসেছিলেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলে এসআই নিরঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মাসুমও তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এক পর্যায়ে নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে মারধর শুরু করেন। এতে মাসুমও চেয়ার তুলে রুখে দাঁড়ান। সময় নিউজ | সময়ের প্রয়োজনে সময়…

Read More

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ভাইবোন হলো, রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলবীপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)। তিন সন্তানের মধ্যে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় প্রবাসী আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। তিনি বলেন, আমার ইউনিয়নের মৌলভীপাড়ায় দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাশমত…

Read More

কোরবানি একটি বিশেষ ইবাদত। ১০ জিলহজ ফজরের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কারও কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলেই তার ওপর কোরবানি ওয়াজিব। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম, চুল ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা উচিত। যে ব্যক্তি কোরবানি দেবে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম, চুল ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। হযরত উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন (জিলহজ মাসের) প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কোরবানি…

Read More

ইমারাতে ইসলামিয়া বা তালেবান নেতৃত্বাধীন সরকারকে নিষিদ্ধ সংগঠনের কালো তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট কাসেম জোমার্ত তোকয়েভ বৈশ্বিক নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত তালেবান ও তাদের সরকারকে নিজেদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। দেশটির সাথে নিজেদের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ও সম্ভাবনার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। এমন যৌক্তিক ও সাহসী সিদ্ধান্ত নেওয়ায় দেশটিকে সাধুবাদ জানিয়েছে ২০ বছর যাবত আমেরিকা ও ন্যাটো জোটের বিরুদ্ধে লড়াই করা দেশটির বর্তমান সরকার। ইমারাত মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, কাজাখ প্রেসিডেন্ট কর্তৃক নিষিদ্ধ সংগঠনের কালো তালিকা থেকে ইমারাতে ইসলামিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ও প্রশংসনীয়।…

Read More

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টায় উপজেলা বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)। বারবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, সকালের দিকে গফরগাঁওয়ে বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিতে একটি পুকুরের সেচ মটর বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে মৃত শিমুল মটরটি চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলের ছটফটানি দেখে মা শিরিনা আক্তার ছেলেকে বাঁচাতে যান। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন,…

Read More

ভারতে টানা তৃতীয়বার সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নাকি ক্ষমতায় বসবে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তা নিয়ে চলছে জল্পনা। এবারের নির্বাচনে বিজেপির টার্গেট চারশত আসন থাকলেও ফল প্রকাশের পর দেখা যাচ্ছে তারা এককভাবে ২৪০টি আসন জিতেছে। অন্যদিকে, কংগ্রেস ৯৯টি আসন জিতেছে। ২০১৯ সালের তুলনায় দলটি এবার প্রায় দ্বিগুণ আসন জিতেছে। ভারতের লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টি আসনে ভোট হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭৮ জন মুসলিম প্রার্থী। যাদের মধ্যে ১৫ জন নির্বাচনে জয়ী হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এর আগে ২০১৯ সালের নির্বাচনে ১১৫ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার নির্বাচনে জয়ী ১৫ জন মুসলিম প্রার্থীর মধ্যে অন্যতম…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে আয়াশ রহমান এজাজ নামে (২৩) এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত এজাজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। জানা যায়, সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে আসলে ছাত্রলীগের কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াশ রহমান এজাজকে মাথায় গুলি করে প্রতিপক্ষের লোকজন। এ সময় এজাজ…

Read More

৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী দেশের প্রতিটি জেলা, থানা, ওয়ার্ড ও ক্যাম্পাস সমূহে ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ (৫জুন) বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত ১লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো বাংলাদেশে প্রতি বছর যে হারে বৃক্ষ নিধনের মহোৎসব চলছে এভাবে চলতে থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে অচল একটি দেশে পরিণত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই দেশ এবং দেশের ভারসাম্য রক্ষায় আমরা…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে যা আমাদের কৃষ্টির সাথে যায় না। ধর্মহীনরাষ্ট্র গড়তে চায় তারা। আজ বুধবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বেনজীর ছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার। তিনি বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন। যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহা. কাজী আবুল…

Read More

গত ১২ মার্চে হিজাব-নিকাব পরায় ছাত্রীদের কটাক্ষ ও হেনস্থা করা এবং মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোর অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকে ৫ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। এই শাস্তির তিন মাস পার না হতেই অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়। গত ১১ মার্চ সকালে ইসলামিক স্ট্যাডিজ পরিবার (রাবি) নামে একটি ফেসবুক গ্রুপে সিদরাতুল মুনতাহা নামে একটি আইডি থেকে পোস্ট করা হয়। ওই পোস্টে ড. হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব-নিকাব পরে যাওয়ায় কটাক্ষ ও হেনস্থা করার অভিযোগ করা হয়। পরবর্তীতে মেসেঞ্জারে ছাত্রীদের সঙ্গে…

Read More