আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাকে নূহ নবীর নৌকা হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আমাদের মার্কা নৌকা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে উন্নয়নের জন্য নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়যুক্ত করুন। নৌকা যখনই ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। গতকাল সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় আসতে দিলো না। কেন দিলো না? কারণ- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস ওই আমেরিকা প্রস্তাব করল…
Author: নিউজ ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ইশতেহার ঘোষণা করেন। ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এ স্লোগান সামনে রেখে নির্বাচনের ইশতেহার ঘোষণা করে দলটি। এবারের ইশতেহারে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, দুর্নীতি ও অর্থপাচার রোধ প্রভৃতি বিষয় উঠে এসেছে। এছাড়াও দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা রয়েছে জাপার নির্বাচনী ইশতেহারে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে…
পঞ্চগড়ে আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল তাপমাত্রা। এ ছাড়া মেহেরপুর-চুয়াডাঙ্গায় তীব্র শীত আর কুয়াশায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাপমাত্রা বিবেচনায় মেহেরপুরে শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠাণ্ডা জবুথবু অবস্থার সৃষ্টি হয়েছে শ্রমজীবী মানুষের। মৃদু বাতাস আর কনকনে ঠাণ্ডায় শীতের তীব্রতা বাড়ছে কয়েকগুণ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আবহাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ৬টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ৯টায় কিছুটা কমতে পারে তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। গতকাল বুধবার তাপমাত্রা…
বংশপরম্পরায় কাকর ভৈরবের পুজো করে আসছিলেন গ্রামবাসী। এ গ্রামের বাসিন্দাদের কুলদেবতা এ কাকর ভৈরব। তাদের বিশ্বাস শিলাকৃতির কাকর (যার অর্থ জমির সীমানা) ভৈরব (ঈশ্বর) জমি ও গবাদি পশুর রক্ষা করেন এবং দুর্দশা নির্মূল করেন। আদতে যা দেবতা নয়, ছিল ডাইনোসরের ডিম। ঘটনা ভারতের মধ্য প্রদেশের ধার জেলায়। এ জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি রয়েছে। ডিম সদৃশ গোলাকৃতি শিলাটি গ্রামবাসী নিজেদের চাষাবাদের জমির সীমানায় রেখে পুজো করতেন। গ্রামবাসী বলছেন, নিয়মিত তারা পুজো দিয়ে আসছিলেন। কোথাও কোথাও কাকর ভৈরবকে ভিলেট বাবা বলেও পুজো করা হতো। কিছুদিন আগেও তারা জনতেন না, এ শিলা আসলে ডাইনোসরের ডিমের জীবাশ্ম। নর্মদা ভ্যালি অঞ্চলে (ধার জেলা)…
ধর্ম, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রীয় বিধিতে কঠোরভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের যুবক রবিজুল ইসলাম (৩৮)-এর সাত বউ নিয়ে সুখের সংসার দাবিকে রীতিমতো সামাজিক শৃঙ্খলা লঙ্ঘন ও চরম ঔদ্ধত্যপূর্ণ অপরাধ মনে করছেন সমাজ বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। সেই সাথে বৈধ কাবিন ছাড়া একসঙ্গে ৭ নারীর একত্রে অবস্থানের অন্তরালে প্রতারণা ও নারী পাচারসহ আরও কোনো অভিসন্ধি থাকতে পারে এমন সন্দেহে দ্রুত তদন্ত দাবিও করেন তারা। স্ত্রীদের অভিযোগ—অসহায়ত্বের সুযোগে পূর্ব স্ত্রীর সম্মতি না নিয়ে বা পরবর্তী স্ত্রীদের বিবাহের পূর্বে আগের স্ত্রী সম্পর্কিত তথ্য গোপন করে সবগুলো বিয়ে করেছেন রবিজুল। তবে অভিযুক্ত রবিজুলের দাবি, বিধিসম্মত বিবাহ না হলেও কারো কোনো অভিযোগ…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি রাজনৈতিক নেতা ইমরান খান আসন্ন নির্বাচনে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট এক রায়ে ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড এবং তার রাজনীতির ওপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসলামাবাদের সেশন জজ আদালত। আদালত রায় ঘোষণার পর লাহোরের ব্যক্তিগত বাসভবন থেকে গ্রেপ্তার করে প্রথমে অ্যাটক এবং পরে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয় ইমরান খানকে। সেই আগস্ট মাসেই অবশ্য সেশন জজ আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। তবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য…
আমিনুল ইসলাম কাসেমী বার্ষিক ওয়াজ মাহফিল প্রতিটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সারা বছরের লালিত একটি আকাঙ্খা। একগুচ্ছ স্বপ্নের বাস্তবায়ন। মনের ভেতর জমিয়ে রাখা অনেক গল্পের সমারোহ। বছরঘুরে হাজির হয় কাঙ্খিত সেই দিনটি। মাদ্রাসার ছোট শিশুটি থেকে নিয়ে বড় হুজুর পর্যন্ত সকলেই এই দিনটির অপেক্ষায় থাকে। কলেজ- ভার্সিটিতে আছে যেমন নবীন -বরণ উৎসব, স্পোর্টস, বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসাতে তেমন কিছু নেই। শুধু বছরান্তে ঐ একবার ওয়াজ মাহফিলই তাদের সব। আর এই উপলক্ষ্যে ছাত্রদের দস্তারবন্দী, বার্ষিক পুরস্কার বিতরণ, হামদ- নাত, ক্বেরাত প্রতিযোগিতা পরিশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার। মোটকথা মাদ্রাসার ওয়াজ মাহফি্লের দিনটি সবার জন্য উৎসবমুখরতার চূড়ান্ত একটি দিন। তাছাড়া ওয়াজ মাহফিল তো আল্লাহর জন্য।…
আবদুর রহমান আদ দাখিল: বাংলাদেশের মুসলিম সংস্কৃতিতে ওয়াজ-মাহফিলের অবতারণা সুপ্রাচীন। বহিরাগত ও স্থানীয় সুফি-সাধকদের হাত ধরে যখন থেকে এই অঞ্চলে ইসলাম প্রচারের সূচনা হয়, ওয়াজ-মাহফিল সংস্কৃতির শুরুটা বলতে গেলে তখন থেকেই। ধীরে ধীরে সময়ের পরিক্রমায় এর রূপ ও ঢঙে পরিবর্তন এসেছে, এর সাথে নতুন নতুন আচার-নীতি যুক্ত হয়েছে, এর প্রভাব ও প্রতিক্রিয়া নানান আঙ্গিকে বিবর্তিত হয়েছে, আর এভাবেই তা গ্রাম বাংলার সংস্কৃতিতে এক আনন্দ মুখর উৎসবে পরিণত হয়েছে। বস্তুত বাংলাদেশের প্রান্তিক জনজীবনে ওয়াজ-মাহফিলের প্রভাব অপরিসীম ও সুদূরপ্রসারী। শহর ও মফস্বলে যেখানে সকালের মক্তব ও মসজিদের ইমাম সাহেবের সাধারণ বয়ান ও নসিহতের মাধ্যমে ধর্মের মর্মবাণী সাধারণ শ্রেণির মাঝে প্রোথিত হয়, প্রান্তিক…
২৬ নভেম্বরের আলোঝলমল সকাল। সবাই অবাক হয়ে দেখছে, দশম শ্রেণিতে অধ্যায়নরত এক স্কুলছাত্রের মাথায় পুরো কুরআন হিফজের স্বীকৃতিস্বরূপ পরানো হয়েছে পাগড়ি। হাতে তুলে দেয়া হয়েছে সনদ এবং ওমরার প্রতীকী টিকেট। আজকের অনুষ্ঠানের সৌন্দর্যই এটা৷ কেবল মাকতাবে পড়েও যে হাফেজ হওয়া যায়, তারই দৃষ্টান্ত ইউশা আমিন। কিশোরগঞ্জের দারুল আরকাম ইনস্টিটিউটের আফটার স্কুল মাকতাব শাখা সম্পন্ন করে হেফজ শাখায় পড়ে ইউশা ইয়ামিনের মতো হাফেজ হবার পথে এগুচ্ছে আরও অনেক স্কুল ছাত্র। স্কুল-কিন্ডারগার্ডেন কিংবা কোচিংয়ে পড়ার কারণে অনেকেই সকালবেলার মাকতাবে যেতে পারে না। নিতে পারে না ধর্মীয় শিক্ষার প্রথম পাঠ। পড়ে উঠতে পারে না কুরআন। স্কুল-কিন্ডারগার্ডেন কিংবা কোচিংয়ের টাইম-শিডিউলে সকালবেলার মাকতাব হারাচ্ছে গুরুত্ব।…
দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যায় এখন পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭ তে পৌঁছেছে ও আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৮৬ তে। সূত্র: আনাদোলু