আজ (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে এক মন্দিরের প্রতিমায় আগুন লাগানোকে কেন্দ্র করে শুধুমাত্র সন্দেহের বশে দুই মুসলিম শ্রমিককে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এছাড়াও পাঁচজনকে গুরুতর আহত করা হয়েছে। এর প্রতিবাদে আজ ফরিদপুরের তৌহদী জনতা ও সাধারণ মুসল্লীগণ মিছিল করলে সেখানে তৌহিদী জনতা ও মুসল্লিদের ওপর হামলা চালায় পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদবার্তায় হেফাজত মহাসচিব আরো বলেন, ফরিদপুরে আজকের প্রতিবাদী মিছিলে মুসল্লিদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। যাতে প্রায় অর্ধশতাধিক ধর্মপ্রাণ মুসল্লী আহত হয়। একজনের…
Author: নিউজ ডেস্ক :
সারাদেশে বইছে মাঝারি তাপপ্রবাহ। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদের দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা রোদে যেন আগুনের ফুলকি ঝরছে। তীব্র এই দাবদাহের মাঝেও রাতে কাঁথা গায়ে ঘুমাচ্ছেন দিনাজপুরের মানুষ। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলাসহ আশে পাশের এলাকায় রাত নামলেই মৃদু হিমেল হাওয়া বয়ে যায়। বিশেষ করে রাত দুইটার পর কাঁথা নিয়ে ঘুমান অনেকে। এ এলাকার মানুষের আরেকটি অন্যতম অভ্যাস হলো ফ্যান চালিয়ে গায়ে কাঁথা নেওয়া। রাতে কাঁথা গায়ে নিয়ে শুয়ে থাকার কথা স্বীকার করে স্থানীয় বাসিন্দা সোলজার রহমান বলেন, কথাটি হাস্যকর হলেও সত্য। দিনে প্রচুর দাবদাহ থাকলেও রাতে খুব একটা গরম লাগে…
ইন্তেকাল করলেন তুরস্কের শায়েখ মাহমুদ আফেন্দি (রহ.) এর উত্তরসূরি শায়েখ হাসান আফেন্দি। সোমবার (২২ এপ্রিল) তুরস্কে এই ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি তুর্কি জনগণের কাছে ইসমাইলিয়া জামাত নামে পরিচিত সুন্নি আধ্যাত্মিক গোষ্ঠী ইসমাইল আগা হাসান কিলিচের প্রধান পীর ছিলেন। ২০২৩ সালের ২৩ জুন শায়েখ মাহমুদ আফেন্দির ইন্তেকাল হলে তিনি তুরস্কের প্রভাবশালী আধ্যাত্মিক গোষ্ঠীটির প্রধান আধ্যাত্মিক রাহবার ও খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। সূত্র: আখবারু তুর্কিয়া
সৌম্য ও ভদ্রতাই মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। শালীনতা ও নম্রতা সবচেয়ে বড় গুণ। কারো সঙ্গে সাক্ষাৎ হলে যদি আপনি সুন্দর হাসি দেন, একটি কোমল কথা বলেন, তবে আপনি একজন সত্যিকার সফল ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারলেন। যখন কোনো মৌমাছি কোনো ফুলে বসে তখন সে এটাকে ধ্বংস (নষ্ট) করে না। কেননা আল্লাহ কোমলতার বিনিময়ে যা দান করেন কঠোরতার বিনিময়ে তা দান করেন না।কিছু লোক আছেন যাঁদের ব্যক্তিত্ব চুম্বকের মতো আশপাশের লোকদের আকর্ষণ করে। কেননা তাঁরা তাঁদের কোমল ও ভদ্র কথা, তাঁদের ভালো ব্যবহার ও তাঁদের মহৎ কাজের জন্য তাঁরা (ওই লোকদের) ভালোবাসার পাত্র হন। অন্যের বন্ধুত্ব অর্জন করার কৌশল মহান…
দুটি রুমে শ খানেক ছাত্র। কিন্তু পুরো রুমজুড়ে নীরবতা। কোথাও কোনো শব্দ নেই। টিকটিকি ডাক দিলে সে শব্দও শোনা যায়। তাদের কেউ কুরআন পড়ছে, কেউ অংক করছে, কেউ দোয়া-কালামের বই পড়ছে। নীরবতার কারণ—তারা সবাই বধির এবং বোবা। তাদের মুখে যেমন বোল নেই, কানে নেই শ্রবণশক্তি। তারা আঙুলের ইশারায় কুরআন পড়ছে, অংক করছে, দোয়া মুখস্থ করছে। দৃশ্যটি রাজধানীর মাতুয়াইলে অবস্থিত আল নূর এডুকেশন কমপ্লেক্সের দ্বীনিয়াত বধির মাদরসার। এর প্রতিষ্ঠাতা মুফতি সালমান আহমাদ জানালেন, ‘এখানে প্রায় শ খানেক বধির ও বোবা পড়াশোনা করে। তারা যেমন কুরআন হেফজ করছে, তেমনি দোয়া-কালাম মুখস্থ করছে। পড়ছে বাংলা-অংক-ইংরেজিও।’ মাদরাসাটিতে বিভিন্ন বয়সের ছাত্র রয়েছে। কেউ নতুন, কেউ…
প্রায় ৯ বছর ধরে ইরানের নাগরিকদের ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সৌদি আরব। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে ইরানের হজযাত্রীদের প্রথম গ্রুপটি সৌদিতে ওমরাহ পালনের জন্য গতকাল সোমবার যাত্রা করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ দুইটির মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করায় ইরানিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়। এর আগে গত ডিসেম্বরে ইরানের গণমাধ্যমের খবরে জানানো হয় যে, ওমরাহ করতে ইচ্ছুক ইরানিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। কিন্তু তার পরও গত কয়েক মাসে ইরান থেকে সৌদিতে কোনো ফ্লাইট যায়নি।…
তাইওয়ানে কয়েক ঘণ্টার ব্যবধানে ৮০ বারের বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোররাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এই সিরিজ ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পের কয়েকটি আবার রাজধানী তাইপেইর ভবনগুলোতেও কম্পন সৃষ্টি করে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিয়েন কাউন্টি ছিল এসব ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই এলাকায় চলতি মাসের শুরুর দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে। হুয়ালিয়েনের দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানায়, গত ৩ এপ্রিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত…
তীব্র তাপদাহে জীবন অতিষ্ঠ। গরমে হাঁসফাঁস করছেন। ইচ্ছা করছে বরফের বাক্সে ঢুকে বসে থাকতে। তবে আপনি কতক্ষণ বরফের মধ্যে বসে থাকতে পারবেন? ১০ মিনিট, ২০ মিনিট? কিন্তু লুকাস সজপুনার বরফের বাক্সের মধ্যে ৪ ঘণ্টা বসে ছিলেন। এজন্য অবশ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় না উঠেছে তার। ৫৩ বছর বয়সী পোল্যান্ডের বাসিন্দা লুকাস চার ঘণ্টারও বেশি সময় ধরে বরফের বাক্সে দাঁড়িয়ে প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস গড়েছেন। এই রেকর্ডটি অর্জনের জন্য, মাথা এবং ঘাড় ছাড়াও শরীরের সব অঙ্গ অবশ্যই বরফে ডুবে থাকতে হবে এবং সাঁতারের ট্রাঙ্ক ছাড়া অন্য কোনো পোশাক পরা যাবে না। লুকাস তার দাঁতগুলোকে ক্ষতি থেকে রক্ষা করতে একটি…
গাছ লাগানো নিয়ে বেশ আলোচনা হচ্ছে চারদিকে। তবে বাংলাদেশে জুন, জুলাই ও আগস্ট মাস গাছের চারা রোপণের উপযুক্ত সময়। তবে সঠিক স্থানে সঠিক চারা রোপণ করা প্রয়োজন। ফলদ ও ওষধি গাছের চারা লাগানোর প্রতি বেশি নজর দেওয়া উচিত। যারা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগাবেন, তারা এই বর্ষাকাল অবধি অপেক্ষা করেন। কারণ সঠিক সময়ে লাগালে গাছ টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি হবে। কোথায় কী ধরনের গাছ লাগাবেন, সেই প্রস্তুতি শুরু হোক এখন থেকে। গাছ বাছাইয়ের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি স্বাধীন। রাস্তার ধারে যেসব গাছ লাগানো উচিত: ১. নিম ২. রেইন ট্রি ৩. জারুল ৪. কদম ৫. সিলভার ওক ৬.সোনালু রাস্তার বিভাজকে…
ইতিহাসজুড়ে দেখা গেছে, মানুষ সবসময়ই তার প্রয়োজন মেটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কারণ মানুষ প্রকৃতিগতভাবে অভাব নিয়েই দুনিয়ায় এসেছে। দুইভাবে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে কিংবা বিপদে পড়ছে। এক. মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো ঠিকমতো চিহ্নিত না করা। দুই. ভুল পথে চাহিদা মেটানোর প্রবণতা। এই দুই বিপদজনক পথ সঠিকভাবে অতিক্রমের জন্যই আল্লাহতায়ালা যুগে যুগে নবী-রাসুলদেরকে পাঠিয়েছেন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবীরা মানুষকে শিক্ষা দিতেন। যেমন কোরআনের বক্তব্য যদি মানুষ বুঝতে পারে এবং সেই অনুযায়ী আমল করে তাহলে তার শক্তিসামর্থ্য যেমন বাড়বে তেমনি পরিত্রাণ পাবে এবং যেকোনো বিপদ বা ভুল পথে পরিচালিত হওয়া থেকে নাজাত পাবে। কোরআন মাজিদের সুরা হাদিদের ২০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,…