সমতা (equality) আধুনিক ও আলোকিত পশ্চিমের পবিত্র মূল্যবোধের একটি। ফরাসি বিপ্লবী স্লোগান ‘স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব’ এবং স্বাধীনতার আমেরিকান ঘোষণাপত্র সমতা উদযাপন করার সময় দাবি করে যে, এটি একটি স্বজ্ঞাত ধারণা যে, সমস্ত মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে এবং স্বাধীনতার মতো সীমাহীন অধিকার দেওয়া হয়েছে।[১] কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমসও এ কথায় জোর দেয় যে, ‘প্রত্যেকেরই আইনের সমান সুরক্ষা, সমান সুবিধা ভোগ করার এবং আইনের চোখে সমান অধিকারের অধিকার রয়েছে। তার বিবেক, ধর্ম, চিন্তা-ভাবনা, মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশ ও সংঘের মৌলিক অধিকার রয়েছে।[২] সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন লেভেলারদের আন্দোলন (Levellers) সমতার আহ্বান জানায়, তখন এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল…
Author: নিউজ ডেস্ক :
ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলের উদ্দেশ্যে জোর দিয়ে বলেছেন যে, বন্দীদের মুক্তি পেতে অবশ্যই ফিলিস্তিনিদের সকল দাবি পূরণ করতে হবে। এসময় সবধরনের অভিযান বন্ধ করা এবং সকল দাবি পূরণ করা ব্যতীত ইসরায়েলি বন্দীদের মুক্তির কোনোও সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েল হামাসের শক্তি এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞ উল্লেখ করে আবু উবায়দা বলেন, দখলদার বাহিনী ফিলিস্তিনিদের নির্মূলের যে হীন চেষ্টা চালিয়েছে, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা আমাদের চিনতে ভুল করেছে। আবু উবায়দা আরও বলেন,আল কাসামের যোদ্ধারা জায়নবাদী অনুপ্রবেশের সকল পথে পূর্ণ প্রস্তুতিসহ অবস্থান করছে। শত্রুদের কোনো পথ খোলা নেই। সূত্র: আল…
সাইফার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খান। তবে অন্যান্য মামলায় জামিন না পাওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি। ইমরান খানের রাজনৈতিক সহযোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ্ মাহমুদ কোরেশিকেও রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন মামলায় জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর ডনের। শুক্রবার (২২ ডিসেম্বর) এ মামলায় জামিন পেলেও ইমরানকে মুক্তি দেওয়া হয়নি। কারণ অন্য কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। ইমরান ও কোরেশি উভয়েই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। আগস্টে পৃথক একটি মামলায় দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে কারাগারে আছেন ইমরান। গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত…
তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন পাকিস্তানের হাইকোর্ট। এর মাধ্যমে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী। আগস্ট অবৈধভাবে রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল বিক্রির অভিযোগে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি দায়রা আদালত। সাথে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরান খান দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে থাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই দাবির প্রমাণ দেখাতে গত বছর— যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের একটি গোপন বার্তা জনসভায় সবার সামনে প্রকাশ করেন ইমরান। সূত্র : ডন ও এক্সপ্রেস নিউজ
শীতের মৌসুম এলেই দুই-চারটা বিয়ের দাওয়াত পান না, এদেশে এমন মানুষ খুব কমই আছেন। এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নব বিবাহিত কাপলের ছবি বছরের এই সময়েই বেশি দেখতে পাবেন। তাদের শুভেচ্ছা, শুভকামনা জানানোর ফাঁকে কখনো কি ভেবে দেখেছেন, কেন শীতকাল এলেই বিয়ের ধুম পড়ে যায়। শীতের কিন্তু আরেকটি নামও আছে, এই মৌসুমকে বিয়ের মৌসুমও বলা হয়। একটা মৌসুমের আরেক নাম কেন বিয়ের মৌসুম হবে, নিশ্চয়ই এর নেপথ্যে অনেক কারণ রয়েছে। বছরের শেষ কিংবা শুরু বছরের শুরুতে মানুষ নিজেকে আয়নায় আরেকবার দেখে। পুরো বছরের বাকি কাজগুলো এসময় দ্রুত শেষ করতে চায়। যেহেতু ডিসেম্বরের দিকেই শীতের শুরু, তাই এসময় মানুষ নিজেকে নতুন করে…
প্রশ্ন : জুমার দিনে গোসল করা কি আবশ্যক? শীতকালেও গোসল কী করতেই হবে? উত্তর : হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যাদের জন্য জুমা ওয়াজিব, তাদের জন্য জুমার দিনে গোসলও ওয়াজিব। সুতরাং, জুমার দিনে গোসল করা আবশ্যক, যদি আপনি জুমার সালাতে অংশগ্রহণ করতে চান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন গোসলের ব্যাপারে খুব বেশি তাগিদ দিয়েছেন। জুমার দিন গোসল করা অতি উত্তম কাজ। হজরত সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অজু করল; সে যথেষ্ট করলো ও ভালো করলো। আর যে গোসল করলো সে অধিক উত্তম।’ (ইবনে মাজাহ) হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমের…
বছরের দীর্ঘতম রাত কাটালেই আপনি সবচেয়ে ক্ষুদ্রতম দিনের দেখা পাবেন। দক্ষিণ অয়নান্তের কারণে উত্তর গোলার্ধের দেশগুলোতে ২২ ডিসেম্বর বছরের ক্ষুদ্রতম দিন। সূর্য মকরক্রান্তি রেখার উপর অবস্থান করায় এবং পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে দূরে হেলে থাকায় ২১ ডিসেম্বরের দিবাগত রাত উত্তর গোলার্ধের দেশগুলোতে দীর্ঘতম রাত এবং ২২ ডিসেম্বর ক্ষুদ্রতম দিন হয়ে থাকে। এই দিনে উত্তর গোলার্ধে শীতের সূচনা ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মের সূচনা হয়ে থাকে। বিপরীতভাবে দক্ষিণ গোলার্ধে এ দিনটি বছরের দীর্ঘতম দিন। পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়ার দক্ষিণ গোলার্ধের অঞ্চল ব্যতীত এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশই উত্তর গোলার্ধে পড়েছে। বাংলাদেশও উত্তর গোলার্ধের একটি দেশ হওয়ায় বাংলাদেশেও কালকের দিনটি বছরের ক্ষুদ্রতম দিন।…
বিতর্কিত সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার নির্বাচন করলে দেশ ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকিতে পরবে। গার্মেন্টস সেক্টর বন্ধ হবে, কোটি কোটি শ্রমিক বেকার হয়ে চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে ঝুঁকে পড়বে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাতানো প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা, দেশের মানুষের নিরাপত্তাহীনতায় জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। কাজেই সরকারের মনোবাসনা পুরণের চেয়ে দেশ বাচানো বড় বিষয়। আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বিতর্কিত জাতীয় সংসদ বিলুপ্ত করে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি যেহেতু…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর পোস্টের ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতায় হয়। এতে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর…
জামিয়াতুল মানহাল আল কওমিয়া ডিয়াবাড়ি উত্তরার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামী (২৩ ডিসেম্বর) শনিবার বাদ যোহর হতে মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হবে। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস মাওলানা শেখ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা-১৮ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান এমপি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল-হাইআতুল উলিইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়খ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া কাসেমিয়া আশরাফুল উলূম সাভারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনাইদ আল…