Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নির্বাচনকে ঘিরে জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ: মাওলানা ইউনুছ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নির্বাচনকে ঘিরে জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ: মাওলানা ইউনুছ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :ডিসেম্বর ২১, ২০২৩No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিতর্কিত সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার নির্বাচন করলে দেশ ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকিতে পরবে। গার্মেন্টস সেক্টর বন্ধ হবে, কোটি কোটি শ্রমিক বেকার হয়ে চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে ঝুঁকে পড়বে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাতানো প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা, দেশের মানুষের নিরাপত্তাহীনতায় জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। কাজেই সরকারের মনোবাসনা পুরণের চেয়ে দেশ বাচানো বড় বিষয়।

আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বিতর্কিত জাতীয় সংসদ বিলুপ্ত করে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের মুরব্বী তাকে দায়িত্ব নিতে হবে। ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পথে না গিয়ে জনগণের করের হাজার কোটি টাকা অপচয় করে একটি অর্থহীন নির্বাচনের আয়োজন চালিয়ে যাচ্ছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা-সমঝোতার ভিত্তিতে বিদ্যমান নির্বাচনী তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সঙ্কট থেকে বেচে যাবে। ইতিমধ্যে পাতানো নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়ে একতরফা নির্বাচনী প্রচার কার্যক্রমও শুরু হয়েছে। কিন্তু এতে জনগণের মধ্যে নির্বাচনী চাঞ্চল্যের বদলে অনিশ্চয়তা ও উদ্বেগ দিন দিন বাড়ছে। এর প্রভাব পরছে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

জুন ২৩, ২০২৬

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

জুন ২৩, ২০২৬

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

জুন ২৩, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.